IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> করোনার মধ্যেও মোংলা বন্দরে লক্ষ্যমাত্রা অর্জন

করোনার মধ্যেও মোংলা বন্দরে লক্ষ্যমাত্রা অর্জন


ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের মার্চ থেকে করোনা ভাইরাসের প্রভাবে সবক্ষেত্রে নেমে আসে স্থবিরতা। সারাদেশে লকডাউনে ব্যবসা-বাণিজ্যে ধস নামলেও ব্যতিক্রম ছিল মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি।

চলতি বছরের এপ্রিল মাসে এই বন্দর দিয়ে জাহাজ আগমনের সংখ্যা কিছুটা কম হলেও মে ও জুন মাসে এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয় বেড়ে যায়। বন্দর ব্যবস্থাপনা ও সঠিক নির্দেশনা সবাই মেনে চলায় এ সাফল্য বলে মনে করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান।

তিনি বলেন, ‘আমরা কোন অবস্থায় বন্দরের কার্যক্রম বন্ধ রাখিনি এবং বিদেশী যারা এসেছিলেন তাদেরকে যথাযথভাবে সাহায্য করেছি। এছাড়া জাহাজ যেগুলো এসেছে, প্রতিটি জাহাজকে কোয়ারেন্টাইনের নির্দেশনা মেনে ব্যবস্থা নিয়েছি।’

বন্দরের শীর্ষ এ পদস্থ কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের নিজস্ব ও জিওবির আন্ডারে প্রজেক্ট আছে। প্রত্যেকটি প্রজেক্ট প্লান মাফিক চলছে।’

মোংলা বন্দরের ট্রাফিক পরিচালক মো. মোস্তফা কামাল জানান, ‘করোনা পরিস্থিতিতে জাহাজ আগমন ও নির্গমনের কার্যক্রমে কোন ভাটা পড়েনি। এ বন্দরে গত অর্থ বছরে ৯০৩টি জাহাজ আসে এবং এক লাখ ১০ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে।’

অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যেও বন্দরে দীর্ঘ ও স্বল্প মেয়াদী উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটেনি বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগ থেকে জানা যায়, করোনাকালীন সময়ে গত মে মাসে মোংলা বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজ এসেছে ৫৯টি এবং রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকা। জুন মাসে ৫২টি থেকে রাজস্ব ১৮ কোটি ৬২ লাখ ৬৪ হাজার টাকা, জুলাইয়ে ৬৪টি থেকে ২৩ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা এবং আগস্টে ৭০টি থেকে ২৪ কোটি ৫২ লাখ ৭৭ হাজার টাকা।

এদিকে বন্দরের এ অর্থ বিভাগ জানায়, গত এক দশকে এ বন্দর দিয়ে দেশি-বিদেশী জাহাজ আসা ও যাওয়ার সংখ্যা বেড়েছে পাঁচগুণ। সবক্ষেত্রে রাজস্ব আয় হয়েছে ৩২০ কোটি টাকা।

মোংলা বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এণ্ড সন্স মালিক এইচ এম দুলাল বলেন, ‘করোনাকালীন সময়ে পণ্য বোঝাই ও খালাসে তাদের কোন বেগ পেতে হয়নি। সারা বিশ্বের অর্থনীতিতে যখন বরোনার প্রভাবে ভাটা দেখা দিয়েছে, তখন মোংলা বন্দর পণ্য ওঠা-নামা স্বাভাবিক রেখে লক্ষমাত্রার রাজস্ব আয় করেছে।’

বন্দরের আরেক ব্যবসায়ী মশিউর রহমান জানান, ‘করোনাকালীন সময়ে ভিন্ন চিত্র ছিল মোংলা বন্দরে। এ বন্দর দিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য ছাড় করাতে পারায় বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট কয়েক লাখ মানুষ তাদের উপার্জন স্বাভাবিক রাখতে পেরেছেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31