IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> সরকারি চাকরিতে বয়স ছাড়ের নির্দেশ

সরকারি চাকরিতে বয়স ছাড়ের নির্দেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে যেসব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেসব প্রতিষ্ঠানকে সরকারি চাকরিতে বয়স ছাড় দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। তবে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে প্রত্যেক সচিব ও সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যেসব মন্ত্রণালয় বা বিভাগ ও এর অধীন সংস্থা এবং স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ থেকে গত ২৫ মার্চের আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেইসব দপ্তরে ২৫ মার্চ পর্যন্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ জানানো হলো।

আদেশটি জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের উপসচিব দীপংকর বিশ্বাসের স্বাক্ষরে। এ ব্যাপারে তিনি বলেন, ২৫ মার্চের আগে যেসব সরকারি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ছাড়পত্র নিয়েছিল শুধু সেসব বিজ্ঞপ্তিতে আবেদনকারী চাকরি প্রার্থীরা বয়স ছাড় পাবেন।

উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে ছাড়পত্র নেয়া বিজ্ঞপ্তি যদি আগামী ডিসেম্বরেও প্রকাশ করা হয় তাহলেও এই নিয়ম প্রযোজ্য থাকবে। তবে এখন যেসব প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তির জন্য নতুন ছাড়পত্র নিচ্ছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

যারা উল্লিখিত শর্তযুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ২৫ মার্চ, ২০২০ তারিখকে ৩০ বছর ধরে হিসাব করা হবে। এভাবে আবেদনের যোগ্য বিবেচিতদের জন্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দপ্তরের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ