IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> জাতীয় >> লিড নিউজ >> মাগুরায় বাস খাদে পড়ে প্রাণ গেল চারজনের

মাগুরায় বাস খাদে পড়ে প্রাণ গেল চারজনের

ধূমকেতু নিউজ ডেস্ক : মাগুরায় সদর উপজেলায় বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মঘির ঢাল এলাকার মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রায় একই সময় একইস্থানে একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

নিহতরা হলেন- বাসের সুপারভাইজার আমিন, হেলপার আরিফ এবং যাত্রী ফখরুল ও নুর ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মঘির ঢাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি বাস আসতে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় চাকলাদার পরিবহনের বাসটি। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অপর আরেকজন মারা যান।

এদিকে চাকলাদার পরিবহন খাদে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

দুই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বিকাল সাড়ে ৩টার দিকে মাগুরা ও যশোর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়ে যাওয়া চাকলাদার পরিবহন থেকে হতাহতদের উদ্ধার করে।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, খাদে পড়ে যাওয়া চাকলাদার পরিবহন থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে তিন মৃত। এছাড়া একজনকে হাসপাতালে পাঠানোর পথে মারা যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, আহতদের উদ্ধারের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930