IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> বঙ্গবন্ধুকে জানার এবং চর্চার প্রাসঙ্গিকতা চিরকালীন

বঙ্গবন্ধুকে জানার এবং চর্চার প্রাসঙ্গিকতা চিরকালীন

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, মুজিব চর্চার প্রাসঙ্গিকতা শুধু তাঁর জন্ম শতবার্ষিকী কেন্দ্রীক নয় বরং এর প্রাসঙ্গিকতা চিরকালীন।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ‘জন্ম শতবার্ষিকীতে মুজিব চর্চা’ বিষয়ক এক অনলাইন আলোচনা সভার প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান। অনুষ্ঠানের শুরুতে মুজিববর্ষের থিমসং “তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর” বাজানো হয়।

বঙ্গবন্ধু সম্পর্কে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন প্রধান আলোচক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

নাসের চৌধুরী বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে যদি আমরা অবহিত না হই, তবে আমরা বাংলাদেশকে জানতে পারব না। তাই বাংলাদেশকে জানতে বা বুঝতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। কারণ আগামীতে বাংলাদেশকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব তাদেরই।” আর বঙ্গবন্ধুকে জানা এবং তাঁকে নিয়ে আলোচনা শুধু তাঁর জন্ম শতবার্ষিকীতে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। তাঁকে জানার এবং চর্চার প্রাসঙ্গিকতা চিরকালীন এবং এটি অব্যাহত রাখতে হবে” বলেন তিনি।

জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিব বর্ষে শতঘন্টা মুজিব চর্চা’ কর্মসূচি অনুযায়ী অনলাইনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গত ৩০ আগস্ট এ কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ১০০ ঘন্টা মুজিব চর্চার লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী অনলাইনে নিয়মিত আলোচনা সভার আয়োজন করা হবে।

অনলাইন আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসাররা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা বিশেষজ্ঞ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031