IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও সৌদি প্রবাসীদের

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও সৌদি প্রবাসীদের

ধূমকেতু নিউজ ডেস্ক : ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেছে সৌদি ফেরত প্রবাসীরা। বুধবার সকাল সোয়া ১০টা থেকে তারা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভে নেমে সড়ক অবরোধ করে রেমিট্যান্স যোদ্ধারা।

এ ব্যাপারে সড়কে অবস্থান নেয়া সৌদি প্রবাসী আলাল বলেন, ‘ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে গত কয়েকদিন ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি। আমরা আজ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এসেছি। আজও যদি কোনো ফয়সালা না করা হয়, আমরা সড়ক থেকে সরব না।’

আলাল আরো বলেন, ‘করোনার আগে যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে যেতে না পারলে অনেকে কাজ হারাবেন। তাই বাধ্য হয়েই এখানে এসেছি।’

টিকিটের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছে সৌদি ফেরত প্রবাসীরা। গতকাল মঙ্গলবারও ঢাকার কারওয়ান বাজার এলাকায় হোটেল সোনারগাঁয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) অফিসে টিকেটের জন্য ভিড় করেন বিক্ষুব্ধ প্রবাসীরা। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওই এলাকার সড়ক অবরোধ করেন। কয়েক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে তারা সরে যান।

করোনা মহামারিতে দেশে এসে আটকে পড়া সৌদি আরব প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ আরেক দফা বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রবাসীদের ইকামার মেয়াদ তিন দফা বাড়িয়েছে সৌদি আরব।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। সেখানে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

এদিকে করোনার কারণে ৬ মাস বন্ধ থাকার পর প্রথম একটি ফ্লাইট গতরাতে ঢাকা ছেড়েছে। সৌদি সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদিতে যায় একটি ফ্লাইটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ