IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজন
Home >> জাতীয় >> টপ নিউজ >> সিলেট ও খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় আল্লামা কাসেমীর ক্ষোভ

সিলেট ও খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় আল্লামা কাসেমীর ক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেটের এমসি কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে এবং খাগড়াছড়িতে চাকমা প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের নিষ্ঠুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গণধর্ষণের এমন বর্বরতম ঘটনার প্রায় সকলক্ষেত্রেই দেখা গেছে ধর্ষকদের দলীয় পরিচয় ও রাজনৈতিক আশ্রয় আছে এবং যেকোনো ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়ার একটা অলিখিত নিশ্চয়তাও তাদের মনে কাজ করে থাকে। যে কোন সভ্য সমাজের জন্য এটা ভয়াবহ উদ্বেগের বিষয়।

তিনি আরো বলেন, ২০১২ সালের ডিসেম্বরে বিশ্বজিৎ দাসকে দিনদুপুরে কুপিয়ে হত্যার সুস্পষ্ট আলামত ও প্রমাণ থাকা সত্ত্বেও আসামিদের খালাস পেয়ে যাওয়া কিংবা একের পর এক সাজাপ্রাপ্ত প্রভাবশালী খুনিদের রাষ্ট্রীয়ভাবে সাজা মওকুফ করে মুক্ত করার যে ভয়ঙ্কর সংস্কৃতি সরকার চালু করেছে, তার ফলে একের পর এক হত্যা, গণধর্ষণ, সন্ত্রাস এবং সামাজিক নৈরাজ্য সৃষ্টির পথ খুলে গেছে।

আল্লামা নূর হোসাইন কাসেমী গভীর হতাশা ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের আইনি নিরাপত্তা, বিচার পাওয়ার নিশ্চয়তা ও সামাজিক সুরক্ষার কোন কিছুই এখন আর অবশিষ্ট নাই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ