IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> তাসখন্দে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী

তাসখন্দে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ বুধবার (১৪ জুলাই) দেশটি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্মেলনের পাশাপাশি রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের উদ্যোগে ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ-চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে আজ সকালে একটি বিশেষ ফ্লাইটে তাসখন্দের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

এর আগে গতকাল গণমাধ্যমকে ড. মোমেন বলেন, ‘প্রায় ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকার প্রধানদের এই সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে তিনি রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তারা এই বৈঠকের ব্যাপারে সম্মতি জানিয়েছেন। বৈঠকে মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে।’

তিনি বলেন, ‘আমি রুশ পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের ব্যাপারে জাতিসংঘের গ্রহীত সিদ্ধান্ত সম্পর্কে বিবরণ তুলে ধরবো।”

মোমেন বলেন, সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী প্রধান মস্কো সফর করেছেন এবং অস্ত্রচুক্তি নিয়ে কথা বলেছেন। একারণে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা বিষয়ে ব্রিফিংয়ের পরিকল্পনা করেছেন।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলমান ৪৭তম অধিবেশনে ২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক অনুপ্রবেশের পর প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সর্বসম্মতিক্রমে জাতিসংঘে এই প্রস্তাব গ্রহণকে বাংলাদেশের কূটনীতির সাফল্য বলে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি বিরাট সাফল্য। বিশ্বের ১৯৩টি দেশ দৃঢ়ভাবে বলেছে যে, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লংঘন করা হয়ছে এবং তারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রস্তাবে প্রতিটি সদস্য দেশ ঐক্যমত প্রকাশ করেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এবং সকলেই মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়িত করার জন্য কাজ করবে, যা বাংলাদেশের জন্য ‘এক নন্বর অগ্রাধিকার’।

সম্মেলন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ইতোমধ্যেই ‘যোগাযোগ সংযোগ নেতা’ হিসেবে আত্মপ্রকাশ করায় ঢাকা আঞ্চলিক যোগাযোগ ত্বরান্বিত করার পক্ষে জোরালো বক্তব্য রাখবে।

সম্মেলনের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এই বৈঠকের কথা উল্লেখ করে মোমেন বলেন, তিনি তুলা আমদানি এবং ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনসহ বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

উচ্চ পর্যায়ের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্দেশ্য হলো মধ্য এশিয়া-দক্ষিণ এশিয়ার পরিবহন ও লজিস্টিক, জ্বালানি, বাণিজ্য, শিল্প, বিনিয়োগ, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক বিষয় পারস্পরিক স্বার্থে বহুপাক্ষিক আলোচনার জন্য রাজনৈতিক এবং কৌশলগত মডেল তৈরি করা।

উল্লেখ্য, এই সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস একটি পূর্ণাঙ্গ অধিবেশন, তিনটি ব্রেকআউট সেশন এবং বৈঠকের চূড়ান্ত সেশনে যোগ দেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31