IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘শিশুদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর’

‘শিশুদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর’

ধূমকেতু নিউজ ডেস্ক : শিশুদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য আবাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করে তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শারীরিক ও মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি হলে শিশুরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের কারিগর। শিশুরাই ভবিষ্যতের নেতা। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সংবিধানে নিশ্চিত করেছিলেন শিশু অধিকার। পিতার দেখানো পথ ধরেই ২০১১ সালে শিশু নীতিমালা ও ২০১৩ সালে জাতীয় শিশু আইন দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব শিশু দিবসে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই সীমিত আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানমালা।

শিশুরাই দেশের ভবিষ্যৎ কর্ণধর উল্লেখ করে, তাদের কল্যাণ ও বিকাশে বঙ্গবন্ধু ও তার সরকারের অবদান তুলেন ধরেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিশুরাই তো জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, অবশ্যই এইসব ভবিষ্যৎ বংশধরদেরকে তৈরি করতে হবে মানুষের মতো মানুষ হিসেবে। তাদের মেধা, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি সবকিছুই বিকশিত হবার সুযোগ করে দিতে হবে। আর সেটা সম্ভব, উপযুক্ত পরিবেশ তৈরি করা। করোনায় ঘরবন্দী শিশুদের জন্যেও থেমে নেই প্রধানমন্ত্রীর ভাবনা।

প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা বা অভিভাবকদেরকে বলবো করোনাভাইরাসে যেহেতু স্কুলে যেতে পারছে না তাই বাচ্চাদেরকে কাছাকাছি কোন পার্কে বা কোথাও অন্তত এক ঘণ্টার জন্য হলেও নিয়ে যাবেন। ছোটাছুটি, খেলাধূলা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার বলে আমি মনে করি। আমি সুকান্তের ভাষায় বলতে চাই, ‘এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গিকার।’

শিশুর বহুমূখী বিকাশের সহায়ক পরিবেশ নিশ্চিত করারা আশ্বাস দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, যখন দেখি কোন শিশুর অকাল মৃত্যু সেটা সত্যি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। সেটা আমার দেখে হোক বা বিদেশে হোক। কিন্তু আমরা চাই শিশুদের জন্য এই পৃথিবীটা একটা নির্ভরযোগ্য, শান্তিপূর্ণ, বাসযোগ্য স্থান হোক।

শিশুর সুরক্ষা, বিকাশ ও উন্নয়নে ৫ থেকে ১১ অক্টোবর ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিপাদ্য নিয়ে পালিত হবে জাতীয় কন্যা শিশু দিবস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31