IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়ে লাটসাহেব হয়ে যান’

‘সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়ে লাটসাহেব হয়ে যান’

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়ে লাটসাহেব হয়ে যান মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেছেন, সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া প্রবাসী সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত সৌদি গিয়ে সেখানকার বাদশাহর সঙ্গে সরাসরি কথা বলা।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণস্বাস্থ্য নগর হাসপাতালে সৌদি আরব, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপসহ প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে আকামা, ভিসা সমস্যা সমাধানে করণীয় শীর্ষক এক সভায় তিনি এ আহ্বান জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে কথা বলেন চট্টগ্রামের সৌদি প্রবাসী জয়নাল আবেদিন বাকের।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন আমাদের দেশের প্রবাসীরা। তাদের প্রতি আমরা সম্প্রতি যে ব্যবহার করছি, তা উদ্বেগের। তাদের প্রতি পুলিশের লাঠিচার্জ জঘন্য অপরাধ। তাদের প্রতি এমন ব্যবহারের পরিবর্তে সরকারের উচিত প্রত্যেকটা প্রবাসীকে সরকারি অর্থে হোটেলে রাখা এবং তারপর সরকারের দায়িত্ব হবে প্রবাসীদের ভিসা ও আকামা সমস্যার সমাধান করা।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ঘরে না থেকে সৌদি গিয়ে সৌদি বাদশাহর সঙ্গে দেখা করা উচিত প্রধানমন্ত্রীর। তাদের বুঝিয়ে বলা উচিত আমাদের সমস্যার কথাগুলো। প্রধানমন্ত্রী মুসলিম রাষ্ট্রের একমাত্র নারীনেত্রী। তার একটা গুরুত্ব আছে। ফোনালাপে এ সমস্যার সমাধান হবে না। একই সঙ্গে প্রধানমন্ত্রী সৌদি গেলে সমস্যাগুলো সমাধানের পাশাপাশি অ্যাম্বাসিতে যে সমস্যা রয়েছে, সেগুলোও তিনি দেখে আসতে পারবেন।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘দেড় কোটি প্রবাসী যদি দেশে ফিরে আসে তাহলে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো হবে না। এমনিতেই অসংখ্য রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে। একই সঙ্গে প্রবাসীরা দেশে ফিরে আসলে তাদের জমানো অর্থ ফুরিয়ে যাবে। তখন আরেকটা সংকটের সৃষ্টি হবে। বর্তমানে এমনিতেই ঢাকায় হাঁটার জায়গা নেই, দেড় কোটি মানুষ অতিরিক্ত আসলে এ অবস্থা আরও শোচনীয় হবে।’

তিনি বলেন, ‘সমস্যার সমাধানে মন্ত্রী বা সরকারি আমলাদের পাঠিয়ে কিছু হবে না। সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়ে লাটসাহেব হয়ে যান। সমস্যার সমাধানের আশা করা যায় না। প্রধানমন্ত্রীকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনা সেখানে গেলে সৌজন্যবোধ এবং তার সম্মানে ও শিষ্টাচারে এ সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের প্রবাসীদের সম্মান দেখানো হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মনে করেন, প্রধানমন্ত্রীর পক্ষে ভালো পরামর্শ গ্রহণ করা কঠিন। এর কারণ হিসেবে তিনি বলেন, তাকে ঘিরে রয়েছে ভারতীয় র, ইসরায়েল, দেশের গোয়েন্দা এবং বিভিন্ন আমলারা। তবুও উন্নয়নের স্বার্থে তার এই পদক্ষেপ নেয়া জরুরি। কেননা প্রবাসীরাই আমাদের সুন্দর জীবনযাপনের মূল চাবিকাঠি।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জাফরুল্লাহ বলেন, এখন যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এটা ভুল সিদ্ধান্ত। প্রয়োজনে দুই শিফটে ক্লাস পরিচালনা করা যেতে পারে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া উচিত।

সভায় সৌদি প্রবাসী জয়নাল আবেদীন বাকের প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং এগুলো সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31