ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে।
একই সময়ে নতুন করে আরও ৭ হাজার ২৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।
বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


