IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> বঙ্গবন্ধুকে হত্যার পর নষ্ট হয় দেশের অর্থনীতি

বঙ্গবন্ধুকে হত্যার পর নষ্ট হয় দেশের অর্থনীতি

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে শুধু রাজনৈতিক শূন্যতাই সৃষ্টি হয়নি। অর্থনীতিও ঢেকে গিয়েছিল ঘোর অন্ধকারে। দেশে জনগণের সরকার না থাকায় শাসকদের ছত্রছায়ায় রাষ্ট্রীয় সম্পদ চলে যায় মুষ্টিমেয় লোকের হাতে। পথ হারায় বাংলাদেশের অর্থনীতি। অপমৃত্যু ঘটে বঙ্গবন্ধুর কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন।

সদ্য স্বাধীন বাংলাদেশ, চারদিকে ধ্বংসযজ্ঞ। রাষ্ট্রীয় তহবিল শূন্যপ্রায়। এমন বাস্তবতায় ১৯৭২ সালে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জনসংখ্যার নিয়ন্ত্রণ ও সমবায় অর্থনীতিও বিশেষ গুরুত্ব পায় তাতে। পাট, চা, চিনি, বস্ত্রসহ জাতীয়করণের আওতায় আসে অনেক শিল্পপ্রতিষ্ঠান।

অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, তিনি জাতির মনে যুদ্ধ করে জয় করার যে মানসিকতা দিয়ে গিয়েছিলেন সেটি অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও ব্যবহার করেছেন। আমদানী নির্ভরতা কমিয়ে স্বদেশি উৎপাদন ক্ষমতা বাড়ান, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত কৃষি অবকাঠামো উন্নয়নে তিনি খুব জোড় দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনে সুফলও আসে খুব কম সময়ে। কৃষির পাশাপাশি বিকশিত হতে থাকে শিল্পখাতও। পাট ও চা হয়ে ওঠে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম। গতি ফিরে বৈদেশিক বাণিজ্যে। আয় বাড়তে থাকে সাধারণ মানুষের।

ড. আতিউর রহমান বলেন, শিল্পখাতটাকে তিনি জাতীয়করণ করেছিলেন, রাষ্ট্রের অধীনে নিয়ে এসেছিলেন। এরকম একটি সময়ে অর্থনীতি কিন্তু সাড়া দিচ্ছিল।

১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে মাথাপিছু আয় ছিল মাত্র ৯৩ ডলার। মাত্র তিন বছরে তা বেড়ে দাঁড়ায় ২৭৩ ডলারে। কিন্তু ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পথ হারায় দেশের অর্থনীতি। ’৭৭-এ মাথাপিচু আয় কমে ১২৮ মার্কিন ডলারে নেমে আসে।

অর্থনীতি ড. আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু যেখানে মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন সেখানে পৌঁছুতে ১৩ বছর সময় লেগে গিয়েছিল। ১৯৮৮ সালে এসে ২৭০ ডলার হয়েছিল মাথাপিছু আয়।

সমবায়ভিত্তিক অর্থনীতির যে যাত্রা বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হয়েছিল, ’৭৫-এর পর তাও প্রায় বন্ধ হয়ে যায়। জনগণের মালিকানাধীন রাষ্ট্রীয় শিল্পকারখানায় গুটিকয়েক মানুষ প্রাধান্য পায়। আর এতে বঙ্গবন্ধুর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নের চূড়ান্ত অপমৃত্যু ঘটে।

ড. আতিউর রহমান বলেন, জনকল্যাণমূলক যে অর্থনীতি তিনি চালু করতে চেয়েছিলেন সেটা আর থাকলো না। মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ জমা হতে শুরু করলো।

তবে দীর্ঘসময় পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও পথ খুঁজে পেয়েছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ এখন শীর্ষ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর একটি। মাথাপিছু আয়েও দক্ষিণ এশিয়ায় ওপরের দিকে। বিশ্লেষকরা বলছেন, এখন কেবলই এগিয়ে যাওয়ার সময়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31