IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘দেশব্যাপী সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে’

‘দেশব্যাপী সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশব্যাপী সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলে অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হাওরের বিস্ময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এ কথা জানান।

এসময় হাওরাঞ্চলে কৃষিপণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যোগাযোগ উন্নত হলে দেশের পণ্য বিদেশেও রপ্তানী করার যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

সৌন্দর্যের লীলাভুমি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। সম্প্রতি যুক্ত হয়েছে সারাবছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন সড়ক। ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা রাষ্ট্রপতির উদ্যোগে নিমার্ণকাজ শুরু হয় ২০১৬ সালে।

ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে অল ওয়েদার সড়কের মাধ্যমে পর্যটনের অপার সম্ভাবনা ও জীববৈচিত্রের পরিপূর্ণ হাওরের সৌন্দর্য বেড়েছে। গণভবন থেকে ৪ বছরে সম্পন্ন এই রাস্তাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাওরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষিপণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ত্রিমাত্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে হাওরের বিস্ময় এই ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা সহায়ক হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান।

আসছে শীতে করোনার সংক্রমণ বৃদ্ধির সতর্কবার্তা দিয়ে জেলা ও উপজেলা সদর হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

করোনায় ভুক্তভোগি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো সমস্যা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে মিঠামইন প্রান্তে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930