IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> জাতীয় >> টপ নিউজ >> জাপান থেকে আসা দুই শিশু আদালতে

জাপান থেকে আসা দুই শিশু আদালতে

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই মেয়েকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেছিলেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো (৪৬)। দুই শিশুকে আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। সে অনুসারে দুই শিশু আজ আদালতে এসেছে।

মঙ্গলবার সকাল ১০টার পর সিআইডির তত্ত্বাবধানে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আদালতে উপস্থিত হয়। এর কিছুক্ষণ পর আদালতে হাজির হন তাদের বাবা শরীফ ইমরান। এরিকোও আদালতে হাজির হয়েছেন।

এ সময় শরীফ ইমরান সাংবাদিকদের জানান, তিনি ও তার স্ত্রী এরিকো আজ সকালে উইমেন সাপোর্ট সেন্টারে গিয়েছিলেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আজ শুনানি হচ্ছে। এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েসন্তানকে ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি ওই নারী।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আজ মঙ্গলবার দুই শিশুকে আদালতে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন।

২২ আগস্ট মেয়েশিশু দুটিকে ইমরানের বারিধারার বাসা থেকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারপর থেকে তারা উইমেন সাপোর্ট সেন্টারে ছিল।

এরিকো পেশায় একজন চিকিৎসক। তার আইনজীবী শিশির মনিরের তথ্যমতে, ২০০৮ সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরান (৫৮) জাপানি আইন অনুযায়ী বিয়ে করে টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন কন্যা সন্তান জন্ম নেয়। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী।

জাপানি আইন অনুসারে নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরান (৫৮) ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে করেন। এরপর তারা টোকিওতে বসবাস শুরু করেন। এক যুগের দাম্পত্যজীবনে তাদের তিন কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের বয়স যথাক্রমে ১১, ১০ ও ৭ বছর। তিন মেয়ে টোকিওর একটি স্কুলে পড়ছিল।

চলতি বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। গত ২১ জানুয়ারি ইমরান টোকিওর ওই স্কুল কর্তৃপক্ষের কাছে তার এক মেয়েকে নিয়ে যাওয়ার আবেদন করেন। তবে এরিকোর সম্মতি না থাকায় স্কুল কর্তৃপক্ষ ইমরানের আবেদন নাকচ করে।

পরবর্তী সময়ে স্কুলবাসে করে বাসায় ফেরার পথে বাসস্টপেজ থেকে ইমরান বড় দুই মেয়েকে (১১ ও ১০) অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান। গত ২৫ জানুয়ারি ইমরান তার আইনজীবীর মাধ্যমে এরিকোর কাছে সন্তানদের পাসপোর্ট হস্তান্তরের আবেদন করেন। কিন্তু এরিকো তা প্রত্যাখ্যান করেন।

এরিকো ২৮ জানুয়ারি টোকিওর পারিবারিক আদালতে তার সন্তানদের জিম্মার জন্য আদেশ চেয়ে মামলা করেন। আদালত ৭, ১১ ও ১৪ ফেব্রুয়ারি পারিবারিক সাক্ষাতের আদেশ দেন। তবে এই আদেশ ভঙ্গ করে ইমরান শুধু একবার মায়ের সঙ্গে বড় দুই মেয়ের সাক্ষাতের সুযোগ দেন।

গত ৯ ফেব্রুয়ারি মিথ্যা তথ্যের ভিত্তিতে ইমরান মেয়েদের জন্য নতুন পাসপোর্টের আবেদন করেন। ১৭ ফেব্রুয়ারি নতুন পাসপোর্ট গ্রহণ করেন। গত ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন তিনি।

গত ৩১ মে টোকিওর পারিবারিক আদালত এরিকোর অনুকূলে বড় দুই মেয়ের জিম্মা হস্তান্তরের আদেশ দেন। এরপর করোনা পরিস্থিতির কারণে এরিকো এত দিন বাংলাদেশ আসতে পারেননি। ছোট মেয়েকে মায়ের কাছে রেখে ১৮ জুলাই শ্রীলংকা হয়ে বাংলাদেশে আসেন এরিকো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31