IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> এডিসের লার্ভা পাওয়ায় ৬ ভবনকে জরিমানা

এডিসের লার্ভা পাওয়ায় ৬ ভবনকে জরিমানা


ধূমকেতু নিউজ ডেস্ক : ভবনে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় ৬টি ভবনের সংশ্লিষ্ট মালিককে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত। এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানে ঢাদসিক আজ ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

আজ মঙ্গলবার ঢাদসিক’র আওতাধীন অঞ্চল ১, ২, ৩, ৭, ৮ ও ৯ এ এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।

ঢাদসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর কলাবাগানে তানজিলা কবির ত্রপা, অঞ্চল-২ মো. জাহিদ নেওয়াজ, অঞ্চল-৩ এর ঢাকেশ্বরীতে আতিকুল ইসলাম, অঞ্চল-৮ ও ৯ এর ডেমরা এলাকায় আরিফ মোরশেদ মিশু এসব অভিযান পরিচালনা করেন।

এদিকে অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীনের নেতৃত্বাধীন কয়েকটি মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনাকারী দল আজ অঞ্চল-১ এর ১৭ নম্বর ওয়ার্ডের ৩০৩টি স্থাপনা ও বাসাবাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রাপ্ত লার্ভার উৎসস্থল ধ্বংস করা হয়। এছাড়াও অঞ্চল-৭ এর আনিক মাহে আলম ৭১ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন।

আদালতসমূহ এ সময় ১৫৩টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৬টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৬ মামলায় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, ‘আজ আমরা কলাবাগানের ক্রিসেন্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করেছি। অভিযানকালে গ্রীন লাইফ হাসপাতালের পেছনে একটি বাসার নিচতলায় বেশ কয়েকটি জায়গায় পানি জমে থাকতে দেখা যায়। জমে থাকা পানিতে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31