IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টঙ্গীতে পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন

টঙ্গীতে পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর পূর্বথানাধীন ৪৯নং ওয়ার্ড এরশাদন এলাকায় ৪নং ব্লকের ভূমিহীন অসহায় পরিবারদের বসতভিটা ও দোকানপাট উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছে উক্ত জায়গায় বসবাসকারী এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকার সময় এরশাদনগর ৪নং বøকে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ভূমিহীন অসহায় মানুষের কথা চিন্তা করে টঙ্গীর ৪৯নং ওয়ার্ড এরশাদনগর এলাকায় ভূমিহীনদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেয়। আমরা দীর্ঘ ৩০/৩৫ বছর যাবত এখানে বসবাস করছি। দীর্ঘ এতো বছরেও কেউ আমাদের বসবাসে বাধা দেয়নি। বেশ কিছুদিন যাবত এ্যাডরা বাংলাদেশ এর একটি প্রকল্প “টঙ্গী শিশু শিক্ষা কার্যক্রম” শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে কোন নোটিশ না দিয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করছে। দীর্ঘ ৪০ বছর যাবত এই জায়গায় আমরা ১০টি পরিবার বসবাস করে আসছি। এখন আমাদের চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের কাছে জোর দাবী করছি আমাদেরকে পূর্ণবাসন না করে যেন উচ্ছেদ না করা হয়। আমাদের পুর্নবাসন না করে ও উচ্ছেদ করলে স্বপরিবারে রাস্তায় থাকতে হবে কারণ আমাদের যাওয়ার মতো আর কোন জায়গা নেই। আমাদের পুর্নবাসনের ব্যবস্থা করলে আমরা সরকারের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।

এসময় উপস্থিত ছিলেন, ৪৯নং ওয়ার্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আনোয়ারা বেগম, বেবী বেগম, দুলাল মিয়া, প্রতিবন্ধী লিটন, আক্কাস প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31