IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সরকার শহর ও গ্রামের দুরত্ব কমিয়ে এনেছে’

‘সরকার শহর ও গ্রামের দুরত্ব কমিয়ে এনেছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার শহর ও গ্রামের মধ্যে তফাৎ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। সরকার মনে করে গ্রামীন অর্থনীতির উন্নয় হলে দেশের প্রকৃত উন্নয়ন হবে, আর সরকার সে লক্ষ্যে কাজ করছে।

মন্ত্রী শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১শত ২৩ জন উপকারভোগীদের মাঝে ২২ লাখ ১৪ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এসময় মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি গ্রামে এখন প্রচুর রাস্তাঘাট হচ্ছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পেঁছে দেওয়া হয়েছে, বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেট গৃহহীনদের ঘর বানিয়ে দিচ্ছে সরকার। এছাড়া শহরে যেসকল সুবিধা মানুষ ভোগ করেন তাহা এখন গ্রামে বসে মানুষ ভোগ করতে পারছেন এতে করে বর্তমানে দেশে প্রতিটি গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য কমিয়ে আসছে।
তিনি বলেন, এটি শেখ হাসিনার স্বপ্ন,আমরা সকলে মিলে এর বাস্তবায়নে কাজ করছি।

মন্ত্রী বলেন, আমরা গ্রামের মানুষ, আমাদের প্রকৃত বন্ধু হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আমাদের খুব বিশ্বাস করেন এবং স্নেহ করেন। সব হবে আপনারা শুধু আমাদের পাশে থাকুন। অন্যের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা শুধু পরিশ্রমের সহিত কাজ করে যান সরকার সবসময় আপনাদের পাশে আছে পাশে থাকবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকার চায় দেশের সব মানুষের সমান উন্নয়ন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান নিচ থেকে উন্নয়নটা হোক। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের দিকে তাঁর নজরটা একটু বেশি। আমাদের নারীদের ঘরের বাহিরে নিয়ে আসতে হবে এবং তাদের কাজে লাগাতে হবে।

তাই সরকার সমাজসেবাসহ বিভিন্ন মাধ্যমে পিছিয়ে পড়া নারী ও নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করে আসছে। এখন নারীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উন্নয়নের মহাসড়কে শান্তিগঞ্জ উপজেলা একটি ভিডিও চিত্রের উপস্থাপনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31