IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদেরকে মিয়ানমারে তাদের পৈতৃক বাসভূমে ফিরিয়ে নেয়া ত্বরান্বিত করা এবং আইসিজে কর্তৃক ‘সাময়িক ব্যবস্থা’ প্রতিপালনের জন্য মিয়ানমারকে সম্পৃক্ত করার লক্ষ্যে কমনওয়েলথের চেয়ার যুক্তরাজ্য সহ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “বাংলাদেশ সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত করতে চায় যে, জোরপূর্বক বাস্তুচ্যুত সকল রোহিঙ্গাকে নিরাপত্তা ও মর্যাদাসহ রাখাইনে তাদের পৈতৃক জন্মভূমিতে সম্ভাব্য দ্রুত সময়ে প্রত্যাবাসন করা আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকারের বিষয় হয়ে রয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার লন্ডনে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমনওয়েলথের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের ২১তম সভায় ভাষণ দিচ্ছিলেন। পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতর (এফসিডিও) বিষয়ক যুক্তরাজ্যের নব নিযুক্ত মন্ত্রী এলিজাবেথ ট্রুস এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ লন্ডন মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

ড. মোমেন আন্তর্জাতিক আদালতের (আইসিজে) সাময়িক ব্যবস্থা প্রতিপালন এবং রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী এলিজাবেথ ট্রুস বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা বিষয়ে কমনওয়েলথের এজেন্ডা তুলে ধরেন।

যুক্তরাজ্যের কমনওয়েলথ মন্ত্রী লর্ড আহমদ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক নেতৃত্বের প্রশংসা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে ও স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য যুক্তরাজ্যের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

ড. মোমেন কোভিড ভ্যাকসিনের প্রশ্নে বিশ্বব্যাপী সমতা বজায় রেখে ও বৈষম্যহীনভাবে ভ্যাকসিন সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং কোভ্যাক্সের অধীনে ভ্যাকসিনের দ্রুত ও সুষম বিতরণের লক্ষ্যে সম্মিলিত আওয়াজ তোলার জন্য কমনওয়েলথ মন্ত্রীদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশ্বিক জলবায়ু নেতৃত্বের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো ৪৮ সদস্যের ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-কে স্বীকৃতি দেওয়ার জন্য কমনওয়েলথকে ধন্যবাদ জানান এবং ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন হাবের অধীনে সিভিএফ ও কমনওয়েলথের মধ্যে জলবায়ু সমৃদ্ধি প্রকল্পগুলোকে ভাগ করে দেওয়ার প্রস্তাব করেন।

পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানান, কমনওয়েলথ ব্যবসা-থেকে-ব্যবসা (বিটুবি) সংযোগ ক্লাস্টারের প্রধান দেশ হিসেবে বাংলাদেশ গত বছর প্রথমবার ভার্চুয়ালি একটি প্রযুক্তি ভিত্তিক নিম্ন কার্বন ব্যবসা পুনরুদ্ধার মডেল এবং কমনওয়েলথ ডিজিটাল মার্কেটপ্লেস সমর্থন করে উচ্চ পর্যায়ে বিটুবি সংযোগ সংলাপের আয়োজন করেছিল।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার ও কমনওয়েলথ বোর্ড অব গভর্নরের গভর্নর সাইদা মুনা তাসনিম বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি গত মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত গায়ানা বৈঠক সংক্রান্ত কমনওয়েলথ মন্ত্রী পর্যায়ের গ্রুপ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31