IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> রোববারই আঘাত হানবে গুলাব

রোববারই আঘাত হানবে গুলাব

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত দ্রুতই পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ। এতে বিপর্যয়ের মুখে পড়তে পারে ভারতের দক্ষিণবঙ্গ। গোপালপুরের কাছে কলিঙ্গপত্তনমে রোববার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গুলাব।

এদিকে গুলাব ছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর সেটি ক্রমেই শক্তি বাড়িয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসবে বলেও বলা হয়েছে পূর্বাভাসে।

ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এই প্রক্রিয়া আরও জোরালো হবে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে বর্তমানে ঘূর্ণিঝড় গুলাবের গতিপথ রয়েছে ভারতের ভুবনেশ্বর থেকে বিশাখাপট্টনমের দিকে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি না পড়লেও রোববার নাগাদ মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওইদিন কলকাতা-সহ বাকি দক্ষিণের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সময় গুলাবের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল ও ওডিশার দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়টি। বর্তমানে নিম্নচাপটি গোপালপুর থেকে প্রায় ৪৭০ কিলোমিটার ও কলিঙ্গপত্তনম থেকে ৫৪০ কিলোমিটার দূরে রয়েছে।

ভারতের আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে ২৮ সেপ্টেম্বর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে নদীর পানিস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। কলকাতা শহরের নিচু এলাকাগুলোও জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বাংলাদেশের ঢাকাসহ উপকূলীয় অঞ্চলগুলোতে মেঘলা আবহাওয়া বিরাজসহ হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। পড়েছে ভ্যাপসা গরম। সূত্র- হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31