IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> মঙ্গলবার থেকে বিমানবন্দরে করোনা টেস্ট

মঙ্গলবার থেকে বিমানবন্দরে করোনা টেস্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদেশগামীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে করোনার টেস্ট শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

রোববার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ কথা জানান।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য ১৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র আরব আমিরাত একটি কন্ডিশন দিয়েছে। বাংলাদেশিদের যেতে হলে যাত্রার ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্ট করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আরটি-পিসিআর ল্যাবরেটরির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে।

‘যদি এটি সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, তখন আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করব। আশা করছি ২৮ সেপ্টেম্বর থেকে…কারণ আমাদের ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করতে হবে। পিসিআর টেস্ট করার জন্য আমাদের কমপক্ষে দুইদিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের জন্য।’

মফিদুর রহমান বলেন, আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যে পুরোপুরিভাবে যাত্রা (আরটি-পিসিআর পরীক্ষা) শুরু হয়ে যাবে। এরইমধ্যে যাত্রা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, আমরা যাতে দ্রুত বাস্তবায়ন করি। সেজন্য আমরা টেস্ট কেস হিসেবে ৪৬ জনকে এরইমধ্যে পাঠিয়েছি। তারা এটা অ্যাকসেপ্ট করেছেন।

চেয়ারম্যান আরও বলেন, যে এসওপিটা পাঠিয়েছিলাম ছয়টি সংস্থার, ওটার অ্যাপ্রুভালটাও আজকে পেয়ে যাব। সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বিমানবন্দর প্রস্তুত বলে ঘোষণা দেবে, মোট কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবেন এটা যখন জানাবেন, আমরা এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেব। আশা করি দু-একদিনের মধ্যে যাত্রা শুরু হয়ে যাবে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31