ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে টঙ্গী প্রেসক্লাবে ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সোমবার (২৭শে সেপ্টেম্বর) বাদ মাগরিব টঙ্গী প্রেসক্লাব সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উৎযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, আলহাজ্ব আজমত উল্লাহ্ খান।
এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ওসমান আলীসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, অর্থ সম্পাদক হাসান মামুন, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম, আবু তাহের, কামরুজ্জামান, বশির আলম, নজরুল ইসলাম, জয়নাল, কামাল হোসেন, শেখ রাজীব হাসান, আল আমিন হোসেন, ফরিদ আহমেদ নয়ন, আবু সালেহ মুসা, টিটন কুমার ঘোষ, দুর্জয়, আরিফ হোসেন, আলমগীর সিকদার, মাহাবুব জিলানী, আনু হাসান, জাহাঙ্গীর আকন্দ, বি এ রায়হান, কেয়া, হাজী বাবলু, আরিফ, শ্রাবন, সাব্বির হোসেন, সোহেল মাহমুদ, মারুফ দেওয়ান প্রমুখ।


