IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিকেলে দেশে আসছে ৮ লাখ টিকা

বিকেলে দেশে আসছে ৮ লাখ টিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : জার্মানি থেকে আজ বিকেলে আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৯০ হাজার করোনার টিকা। শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান এসে পৌঁছাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

তিনি জানান, টিকা গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। পরে মিডিয়া ব্রিফ করা হবে।

এখন পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন মোট ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।

টিকার প্রথম ডোজ নিয়েছেন পুরুষ ১ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ২৪৭ জন। আর নারী ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতার মধ্যে পুরুষ ৯৬ লাখ ৮৭ হাজার ৬৭৫ জন। আর নারী ৭২ লাখ ৩২ হাজার ৫৭৩ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৫ ডোজ। মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে ৫১ লাখ ৮১১ ডোজ। আর চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ করা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪১৯ ডোজ।

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ করোনা টিকা এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31