IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> গাসিক মেয়রের পদত্যাগের দাবীতে সড়ক অবরোধ

গাসিক মেয়রের পদত্যাগের দাবীতে সড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করা ও শীর্ষ নেতাদের নিয়ে বিরুপ মন্তব্য করার প্রতিবাদে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল করেছে নেতা কর্মীরা।

শনিবার বিকেল সাড়ে ৪ টায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ কর্মসূচী পালন করেন আওয়ামীলীগের এক পক্ষ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। এসময় প্রায় দেড় ঘন্টারও বেশী সময় বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক সদস্য কাইয়্যুম সরকার, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক, সাবেক কাউন্সিলর সেলিম, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা জসিম মাদবর, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী মনজুর, নুর মোহাম্মদ মামুন, জাকির হোসেন, আক্তার সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী অং সংগঠনের নেতাকর্মীগণ।

আন্দোলনকারীরা বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করি। সেই মহান নেতাকে নিয়ে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তার এই বক্তব্যের জন্য জাতির কাছে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে। এবং তার সাধারণ সম্পাদক ও মেয়রের পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

এছাড়া গাছা এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল¬াহ আল মামুন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, এসি স্যারের নেতৃত্বে আন্দোলন কারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31