IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> অ্যাটকো`র একাত্মতা

অ্যাটকো`র একাত্মতা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিজ্ঞাপন বিহীন অনুষ্ঠান সম্প্রচারের সময়সীমা বেঁধে দেওয়ার পরও কোনো বিদেশি চ্যানেল সেটা মানেনি বলে ১ অক্টোবর থেকে সব বিদেশি চ্যানেল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতি একাত্মতা জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সহ সভাপতি মোজাম্মেল বাবু। তিনি তার সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরীর পক্ষে এই ঘোষণা দেন।

অ্যাটকো আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ৭১ টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু বলেন, সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার কারণে ১ অক্টোবর থেকে সকল বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দেশে চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে, সারা বিশ্বে বিজ্ঞাপন শূন্য অনুষ্ঠান প্রচারের নিয়ম এবং আইন রয়েছে। পৃথিবীর সব দেশে এই আইন মেনে চলে। আমাদের দেশেও সর্বশেষ অ্যাটকো এবং কোয়াবের সদস্যদের নিয়ে সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে এই প্রসঙ্গে আ্যাটকো এবং কোয়াব একমত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেটা মানা হয়নি বলেই বাধ্য হয়ে সরকারকে আইনি পদক্ষেপ নিতে হয়েছে।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোজাম্মেল বাবু বলেন, ১২০০ কোটি টাকার বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচারিত হয়। যার মধ্যে ৩০০ কোটি টাকা সরকারের ভ্যাট-ট্যাক্স রয়েছে। বাকী টাকা বিদেশি চ্যানেলে খরচ না হলে আমাদের দেশীয় টেলিভিশনগুলো তার অংশ পেত। আমরা টেলিভিশনগুলো পুরোপুরি বিজ্ঞাপনের উপর নির্ভরশীল, অথচ এতগুলো টাকা নিয়ে যায় বিদেশি চ্যানেলগুলো।

তিনি বলেন, সরকারের আইনি এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কোনো চ্যানেল বিজ্ঞাপন শূন্য তাদের অনুষ্ঠান প্রচার করলে কোনো সমস্যা নেই। আমাদের অনেক কোম্পানির বিজ্ঞাপন কিন্তু পাশের দেশে প্রচারিত হয় না। যদিও এর জন্য তারা টাকা নিচ্ছেন। সেখানে প্রচার না করার মতো প্রযুক্তি তাদের রয়েছে। তারা সেটা ব্যবহার করছেন। তাহলে আমাদের দেশে তাদের চ্যানেলের বিজ্ঞাপন কেনো প্রচার করা হবে?

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি যে কোনো চ্যানেলকে আইন মেনে অবশ্যই ক্লিন ফিড বা বিজ্ঞাপন ছাড়াই প্রোগ্রাম সম্প্রচার করতে হবে। এর কোনো বিকল্প নেই। এখানে কেউ ব্ল্যাকমেইল করতে চাইলেই হবে না। সবাই সরকারের আইনি এই সিদ্ধান্ত মেনেই নিয়েছে। ক্লিনফিড প্রোগ্রাম প্রচারের জন্য তাদের একটা অংশ এখন উল্টো যুক্তি দেখাচ্ছে।

এদিকে ক্যাবল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বলেছে, ৪ অক্টোবরের পর তারা কঠোর আন্দোলনে যাবে। এব্যাপারে অ্যাটকোর ভূমিকা নিয়ে প্রশ্ন করেন সময় টেলিভিশনের এহসান জুয়েল। জবাবে মোজাম্মেল বাবু বলেন, সরকারের পূর্ব ঘোষিত এবং আইনগত কোন সিদ্ধান্তের বিপক্ষে কারো যাওয়ার সুযোগ নেই। এটা আসলে আন্দোলনের বিষয়ও না। এটা মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এটা সারা বিশ্বেই প্রচলিত নিয়ম এবং আইন। তাছাড়া কোয়াব তো সরকারের কাছে সময় প্রার্থনা করেছে। সেখানে হঠাৎ করে কঠোর আন্দোলনের প্রশ্ন আসছে কী ভাবে? এটাও এক ধরনের ব্ল্যাকমেইল।

দীপ্ত টিভির রুবায়েতের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিড না দিলে আমাদের বা সরকারের কী করার আছে? আইন তার নিজের গতিতে চলবে। এই সিদ্ধান্ত মেনে চলা ছাড়া চ্যানেলগুলোর কোনো উপায় নেই। এটা নতুন কোনো বিষয় না। চ্যানেলের মালিকরা সেটা জানেন। তারা নিশ্চয়ই ক্লিন ফিড প্রোগ্রাম চালাবেন।

একুশে টিভির আদিত্যর প্রশ্ন ছিল- ক্যাবেল অপারেটররা বলছে, দেশীয় ৩৪/৩৫টা চ্যানেল দর্শক তেমন দেখে না। তাই এসব চ্যানেল চালিয়ে কোয়াব চলতে পারবে না। এসব চ্যানেলের মান বাড়ানোর ক্ষেত্রে অ্যাটকো কোন ভূমিকা নিতে পারে কীনা?

জবাবে মোজাম্মেল বাবু বলেন, চ্যানেল মালিকদেরই তাদের চ্যানেলের প্রোগ্রামের মান বাড়ানোর জন্য কাজ করতে হবে। এখানে জোর করে কাউকে দিয়ে মান বাড়ানো যাবে না। কারা সংবাদ প্রচার করবেন, কারা এন্টারটেইমেন্ট কিংবা কারা খেলা দেখাবেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে হ্যাঁ, মান আরও ভালো করতে হবে সবার, এব্যাপারে দ্বিমত নেই।

মোজাম্মেল বাবু বলেন, আমাদের সবকটি টেলিভিশন বিজ্ঞাপন নির্ভর। আমাদের বাজার ছোট। তার উপর যদি ১২০০ কোটি টাকা বিদেশি চ্যানেলের কাছে বিজ্ঞাপন বাবদ চলে যায়, তাহলে অন্যরা বাঁচবে কী করে? বিজ্ঞাপন বাইরের চ্যানেলে দেওয়া বন্ধের পাশাপাশি আমাদের চ্যানেলগুলোর মান বাড়ানোর ক্ষেত্রে সরকার বাধ্য করতে পারে। অনুষ্ঠানের মাঝে বিজ্ঞাপন প্রচারের সময়সীমাও নির্ধারণ করে দিতে পারে। এতে দর্শক হাঁফ ছেড়ে বাঁচবে।

মাইটিভির আবীরের প্রশ্ন ছিল, কোয়াব ৪ অক্টোবরের পরে যে কঠোর আন্দোলনের কথা বলেছে, তাদের সঙ্গে অ্যাটকো কি এ ব্যাপারে কোনো আলোচনায় বসবে?

জবাবে অ্যাটকো সহ-সভাপতি বলেন, এটা আসলে আমাদের বিষয় না। আইনি এবং সরকারের সিদ্ধান্তের বিষয়। দেশের যে কোনো নাগরিকের উচিত আইনি এই উদ্যোগকে সহায়তা করা। এরকম ব্যাপারে কেউ চাইলেই ব্ল্যাকমেইল করতে পারেন না। এ আইনটি নতুন নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এর প্রয়োগ রয়েছে। আমরা বরং এই আইনকে সাধুবাদ জানাই।

অ্যাটকো আয়োজিত ভার্চুয়াল এই প্রেস কনফারেন্সে আরও বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন- রাকিব হাসান, মো. আরাফাত, সজীব, শিহাব, পারভেজ রেজা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31