IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> চলতি বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ পুলিশ

চলতি বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) পুলিশের ৪৬ সদস্য প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ সদস্য নিহত হয়েছেন।

শনিবার রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের একই সময়ে নিহতের সংখ্যা ৫২ শতাংশ বেশি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সড়ক দুর্ঘটনার এ তথ্য নিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি আরও জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টম্বর পর্যন্ত নয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে- পুলিশ বাহিনীর ৪৬ জন, সেনা বাহিনীর ৪ জন, নৌ-বাহিনীর ১ জন, র‌্যাবের ৩ জন, বিজিবির ২ জন, এনএসআই’র ১ জন, এপিবিএনের ১ জন এবং আনসার ব্যাটালিয়নে ৪ জন সদস্য রয়েছেন।

পুলিশের নিহত ৬১জনের মধ্যে ২৮জনই ট্রাকের ধাক্কা বা চাপায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ৪ জন এবং পথচারী হিসেবে হাঁটার সময় ও সড়কে দায়িত্ব পালনকালে যানবাহনের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে মূলত ৬টি কারণে এসব দুর্ঘটনা ঘটে। সেগুলোর মধ্যে রয়েছে- দেশে সড়ক পরিবহণ আইন কার্যকর না থাকা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঠিকভাবে ট্রাফিক আইন মেনে না চলা ও মোটরসাইকেল চালানোর সময় পুলিশ বাহিনীর অনেক সদস্যের হেলমেট পরিধান না করা। আরও রয়েছে- বিশ্রামহীনভাবে ড্রাইভিংয়ের কারণে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের মানসিক অসুস্থতা ও বেপরোয়া মনোভাব, সড়কে কাগজপত্র যাচাই ও মামলায় দেওয়ায় পুলিশের ওপর চালকদের মনে বিরক্তিভাব তৈরি হওয়া এবং সড়কের যানজট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31