IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> ভয়ঙ্কর মিথ্যার ওপর বাস করছে সরকার : রিজভী

ভয়ঙ্কর মিথ্যার ওপর বাস করছে সরকার : রিজভী

ধূমকেতু নিউজ ডেস্ক : পূজামন্ডপে হামলার প্রসঙ্গে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ঙ্কর একটা মিথ্যার ওপর দিয়ে সরকার বসবাস করছে।

বুধবার রাজধানীর নয়াপল্টন দলেন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার নীলনকশা বাস্তবায়ন করছে মন্তব্য করে তিনি বলেন, গতকালই (মঙ্গলবার) সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা ছিলো, এখন ১৬০টা করেছে। আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, মনিটরিং করছেন (প্রধানমন্ত্রী)। মনিটরিং করতে গেলে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁইছুঁই করছে।

কুমিল্লার পূজামন্ডপে হামলার বিষয়টি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, হিন্দু সস্প্রদায় ও কুমিল্লার মানুষ বলছে, আমরা নিরাপত্তার জন্য কুমিল্লার প্রশাসনকে বলেছিলাম। কিন্তু তারা যথাসময়ে সময় দেননি। পরে এটা নিয়ে পত্র-পত্রিকায়ও লেখালেখি হয়েছে।

‘আর এখন যতো সময় যাচ্ছে একের পর এক বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। গতকাল (মঙ্গলবার) নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নামে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন। আপনাদের লজ্জা করে না?’

তিনি বলেন, আমরা যদি এই গুম-খুনের রাজনীতিতে এবং মিথ্যার রাজনীতিতে রাসূল (সা.)- এর আর্দশ প্রশিক্ষিত হই, তাহলে এই সরকার বেশিদিন টিকতে পারবে না।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মো. নেসারুল হক, সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31