IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার
Home >> জাতীয় >> লিড নিউজ >> মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : ২২ দিন পর সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। ইলিশের প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।

সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে নদীতে নামেন উপকূলের জেলেরা। এ উপলক্ষে গেল দুদিন ধরেই সরব ছিল উপকূলীয় জেলার জেলেপল্লী গুলো।

মৎস গবেষকরা বলছেন, ইলিশ সারা বছরই ডিম ছাড়ে, তবে সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের চারটি অমাবস্যা ও পূর্ণিমায় ডিম ছাড়ে বেশি।

বিশেষ করে অক্টোবর অর্থাৎ আশ্বিনের দুটি অমাবস্য ও পূর্ণিমায় সবচেয়ে বেশি ডিম ছাড়ে মা ইলিশ। এ জন্য প্রতি বছর এই সময় ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মা ইলিশ রক্ষা করা, যাতে তারা নিরাপদে নদীতে এসে ডিম ছাড়তে পারে। এই ডিম রক্ষা করতে পারলে তা থেকে জাটকার জন্ম হবে। সেই জাটকা রক্ষা করা গেলে বড় আকারের ইলিশের উৎপাদন বাড়বে।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবার জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

প্রতি বছর দুই ধাপের এই নিষেধাজ্ঞার কারণে এরইমধ্যে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে। শুধু তাই নয় ওজন ও আকারেও পরিবর্তন এসেছে।

সরকারি নিষেধাজ্ঞার কারণে গেল ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, ইলিশের প্রজনন ক্ষেত্রে সব ধরনের মৎস্য ধরাতেই নিষেধাজ্ঞা ছিল।

মৎস্য বিভাগ জানিয়েছে, এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে ১ হাজার ৮৯২টি মোবাইল কোর্ট ও ১৫ হাজার ৩৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া ৮৮৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বাংলাদেশে ২০০৩ সাল থেকে জাটকা রক্ষা কর্মসূচি শুরু হয়। এর পর থেকে ধারাবাহিক নিষেধাজ্ঞা কর্মসূচীর ফলে ইলিশের উৎপাদন বাড়তে থাকে।

মৎস্য অধিদফতরের হিসাব অনুযায়ী গত এক দশকে বাংলাদেশে ইলিশের উৎপাদন প্রায় তিনগুণ বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930