ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আজ শনিবার মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হবে বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভা। উক্ত সভায় যোগদান করতে ট্রেন যোগে রাজশাহী থেকে ঢাকায় পৌঁছান উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংসদের মেম্বার্স ক্লাবে সভা শুরুর আগেই সকাল ১০ টায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য, দলীয় চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অংগ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে প্রথম বারের মতো বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভাকে কেন্দ্র করে দলীয় নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা।
মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় কার্যকরী কমিটির বিশেষ এই মাসিক সভায় অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত বিশেষ এই সভাকে দিবে ভিন্নমাত্রা। গতি সঞ্চার হবে আগামীতে সংগঠনের পথচলায়।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হবে কার্যকরী কমিটির বিশেষ এই মাসিক সভা। যে সভাটি প্রতি মাসে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে আসছিল সেটা এবার মহান সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।


