IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> গ্লাসগোতে প্রত্যাশার সম্মেলনে প্রধানমন্ত্রী

গ্লাসগোতে প্রত্যাশার সম্মেলনে প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাতাসে গ্রিনহাউস গ্যাস কার্বনের নির্গমন কমাতে বিশ্বের ধনী দেশগুলো কি একটি কার্যকর চুক্তিতে পৌঁছাবে- এ রকম এক উদ্বেগ নিয়ে আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। দুই দিনের এ সম্মেলনে বিশ্বের প্রায় ২০০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, কিংবা তাদের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।

সম্মেলনে যোগ দিতে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৯টা ২৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। কিন্তু এ পরিবর্তনের জন্য দায়ী গ্যাস নির্গমনের তালিকায় একেবারেই নিচে। এক্ষেত্রে যারা গ্রিনহাউস গ্যাস নির্গমনে এগিয়ে আছে, তাদের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে বাংলাদেশ।

বিবিসির খবরে বলা হয়, সম্মেলনের প্রথম দিন রোববারে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) করা জলবায়ু সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

জ্বীবাশ্ম জ্বালানীর ব্যাপক ব্যবহারের কারণে ক্রমেই পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এ পরিস্থিতিতে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, যদি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নেয়া হয়, তবে জলবায়ু বিপর্যয় নেমে আসতে পারে।

ডব্লিউএমও-এর প্রতিবেদনে চলতি বছরের বৈশ্বিক তাপমাত্রা আগের বছরগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। এ তথ্যগুলো বিশ্ব নেতাদের জানানো হবে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সাম্প্রতিক বছরগুলোতে ঝড়-জলোচ্ছ্বাস, দাবানল, তাপপ্রবাহ বেড়েছে। গত দশকটি ছিল রেকর্ড পরিমানে উষ্ণ। এ কারণে দ্রুত পদক্ষেপ নেয়ার একটা জোর তাগিদ থাকছে সম্মেলনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31