IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> দৃশ্যমান হল পদ্মা সেতুর ৪ হাজার ৯৫০ মিটার

দৃশ্যমান হল পদ্মা সেতুর ৪ হাজার ৯৫০ মিটার

ধূমকেতু নিউজ ডেস্ক : বসানো হয়েছে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান। আজ সোমবার (১৯ অক্টোবর) সেতুর মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের ওপর স্প্যান ১-সি বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৯৫০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার।

ভাসমান ক্রেন তিয়ান-ই এর মাধ্যমে পিলারের ওপর এ স্প্যানটি স্থাপন করা হয়। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ছয়শ’ টন ওজন ধারণ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন তিয়ান-ই ৩ হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙ এর ১৫০ মিটার দৈর্ঘের ৩৩ তম স্প্যানটি নিয়ে রওনা হয় ৩ ও ৪ নম্বর পিলারের উদ্দেশে। পিলারের কাছে পৌঁছানোর পরই শুরু হয় স্প্যান বসানোর সকল কার্যক্রম।

এর আগে গত ১১ অক্টোবর বসানো হয় পদ্মা সেতুর ৩২তম স্প্যানটি। ৯ দিনের মাথায় বসতে যাচ্ছে এ স্প্যান। ৩২তম স্প্যানের চার মাস আগে গেলো ১০ জুন বসানো হয় পদ্মা সেতুর ৩১তম স্প্যানটি। পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসানোর মধ্য দিয়ে আর বাকি থাকলো ৮টি স্প্যান। বাকি স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতুর প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, পদ্মা সেতুর ৩৩তম স্প্যান বসানো হয়েছে। এটি বসেছে সেতুর ৩ ও ৪ নম্বর পিলারের ওপর। এর আগে বন্যা ও পদ্মা নদীতে প্রবল স্রোত থাকার কারণে চার মাস পর গেলো ১১ অক্টোবর বসানো হয় ৩২তম স্প্যানটি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্ট্রিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ