IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়’

‘কেউই আইনের ঊর্ধ্বে নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয়। এটা ঠিক যে, অন্যায় করলে সাজা পেতে হবে। এ রায়ে এটাই প্রমাণ হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে দুদকের করা মামলায় রায়ের পর এক প্রতিক্রিয়ায় সচিবালয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এ রায় বিচার বিভাগের জন্য সুখকর নয়। তবে এটা ঠিক যে, অন্যায় করলে সাজা পেতে হবে। এ রায়ে এটাই প্রমাণ হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের উচ্চপদে থাকলে তাকে কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, সেই দৃষ্টান্ত স্থাপন হলো। তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনজীবী হিসেবে আমিও বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত। তাই এটা আমার জন্য মোটেও সুখকর নয়।’

দেশের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রধান বিচারপতির ফৌজদারি মামলায় সাজা হলো। চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সুরেন্দ্র কুমার সিনহাকে মঙ্গলবার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৪৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম মঙ্গলবার বেলা ১১টা ৩ মিনিটে আলোচিত মামলাটির রায় পড়া শুরু করেন। রায় ঘোষণা করেন বেলা সোয়া ১টার দিকে। ১৮২ পৃষ্ঠার রায়ে অর্থ পাচারের দায়ে সিনহাকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৪৫ লাখ টাকা। আদালত বলেছেন, সাজা চলবে একসঙ্গে। ফলে সিনহাকে কারাগারে থাকতে হবে ৭ বছর।

উল্লেখ্য, রায়ে মামলাটির অন্যতম আসামি সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী)তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31