IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> যে কারণে ইতালিতে ফিরতে পারবেন না বহু বাংলাদেশি

যে কারণে ইতালিতে ফিরতে পারবেন না বহু বাংলাদেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির জন্য বেশ কয়েক মাস বিমান চলাচল বন্ধ এবং নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে এসে আটকে পড়েন বহু ইতালি প্রবাসী। গত ১৪ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে ফিরতে চাচ্ছেন এদের অনেকে। তবে টিকেট না পাওয়া, বসবাসের বৈধ ঠিকানা না থাকা এবং অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাওয়াসহ নানা কারণে ফিরতে পারছেন না অনেক প্রবাসী।

তবে নিষেধাজ্ঞা তুলে দিলেও ইতালি সরকার জানিয়েছে, যেসব প্রবাসীর রেসিডেন্স কার্ড বা থাকার কোন স্থায়ী ঠিকানা নেই, তারা আপাতত যেতে পারবে না। ফলে আবার আটকে পড়েন অনেক প্রবাসী।

ইতালিতে থাকা অভিবাসন কনসালটেন্ট আক্তারুজ্জামান বলেন, ছোট একটা কনফিউশন আছে প্রবাসী বাংলাদেশিদের ইতালিতে ফেরার বিষয়ে। আর সেটি হচ্ছে কারো ইতালিতে অবস্থানের অনুমতির পাশাপাশি সেখানে বসবাসের জন্য একটি আবাসস্থল থাকতে হবে। আগে যে কোন প্রবাসী এটা নিজে নিজে ঘোষণা দিতে পারতো যে তার আবাসস্থল রয়েছে। কিন্তু এখন সেটা শুধু ঘোষণা দিলে হবে না, বরং সেটি প্রমাণ করে দেখাতে হবে।

তিনি বলেন, প্রবাসীরা এটা প্রমাণ করতে ব্যর্থ হলে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে দেশে ফেরত পাঠাতে পারবে।

অনেক বাংলাদেশি ইতালিতে বসবাস এবং কাজ করলেও নির্দিষ্ট কোন ঠিকানা তারা সরকারিভাবে ব্যবহার করে না। যাদের অফিসিয়াল এ ধরনের কোন ঠিকানা নেই তারা এই মুহূর্তে যেতে পারবে না বলে জানান অভিবাসন বিষয়ক পরামর্শকরা।

তারা বলেন, ‘ইতালি সরকার বিষয়টিকে যেভাবে দেখছে তা হলো, যাদের নির্দিষ্ট ঠিকানা নেই, তার মানে হচ্ছে তাদের এখানে থাকার দরকার নেই। তাই আসারও দরকার নেই।’

ইতালি প্রবাসী অভিবাসন বিষয়ক পরামর্শক আক্তারুজ্জামান বলেন, ইতালিতে অনেক বাংলাদেশি একসাথে কয়েকজন মিলে বসবাস করেন। সেক্ষেত্রে সবার অফিসিয়াল ঠিকানা থাকে না।

ইতালিতে ফিরতে হলে দেশটির সরকার যেসব শর্ত বেঁধে দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- দেশটির নির্ধারিত সংস্থাগুলো থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে, ইতালিতে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং ইতালিতে বাসস্থানের অনুমতি থাকতে হবে।

তবে অনেকে সেলফ ডিক্লারেশন দিচ্ছেন যে, তারা ইতালিতে পৌঁছে হয়তো কোন একটি বাসায় কোয়ারেন্টিনে থাকবে। তাদের ছেড়ে দেয়া হচ্ছে বলে জানান পরামর্শকরা।

যাদের রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে নতুন করে ভিসা নিয়ে ইতালিতে ফিরতে হবে। এক্ষেত্রে তারা দেশে ফেরার আগে কার্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করে থাকলে সহজেই ভিসা পাবেন। আর তারা যে কোন ফ্লাইটে ফিরতে পারবেন।

এদিকে, যাদের ইতালিতে কোন স্থায়ী ঠিকানা বা বাসস্থানের ঠিকানা নেই তারা চার্টার্ড ফ্লাইটে ফেরার প্রস্তুতি নিলেও, তাদের ফেরার অনুমতি দেয়া নিয়ে ইতালি সরকারের আনুষ্ঠানিক কোন ঘোষণা নেই বলেও জানান অভিবাসন বিষয়ক পরামর্শকরা।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930