IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> হাজী সেলিমপুত্রের আরও একটি টর্চার সেলের সন্ধান, অভিযান চলছে

হাজী সেলিমপুত্রের আরও একটি টর্চার সেলের সন্ধান, অভিযান চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজার এলাকায় হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের আরও একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। ওই চর্টার সেলে দূরবীন, হকিস্টিক, লাঠি, মানুষের হাড়, রশি, ইয়াবা খাওয়ার কয়েলসহ নানা সরঞ্জাম পাওয়া গেছে।

চকবাজারের ম‌দিনা আশিক টাওয়া‌রের ১৬ তলায় অভিযান চালায় র‌্যাব। রাত সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।

অভিযানে ওই সময় এক‌টি বড় রু‌মে আরও এক‌টি টর্চার সে‌লের সন্ধান পাওয়া গে‌ছে। ওই সময় সেল থে‌কে ওয়্যারলে‌সের ক‌ন্ট্রোল ট্রা‌ন্স‌জেস্টার, বাইনাকুলার, হিট দেওয়ার ট্রান্স‌মিটার, ছুড়ি, এক‌টি হকিস্টিক, বাঁধার র‌শি, চোখ বাঁধার গামছা, ইয়াবা খাওয়ার ফ‌য়েল, ওয়া‌কিট‌কি, স্ক্রু ড্রাইভারের এক‌টি বক্স ,স্যাভলন ও ভি‌ডিও রেকর্ডার উদ্ধার করা হয়।

এর আগে রাজধানীর পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের একটি টর্চার সেলের খোঁজ পায় র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মূলত এই ভবনের পাশের ভবনেই তার টর্চার সেল রয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরে আমরা এই ভবনের পাশেই আমরা ইরফান মোহাম্মদ সেলিমের একটি টর্চার সেল পেয়েছি। টর্চার সেলে আমরা বিভিন্ন হ্যান্ডকাপসহ বিভিন্ন কিছু পেয়েছি।’

অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে ঢাকা-৭ আস‌নের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফানকে দুই মামলায় ৬ মাস করে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার দেহরক্ষী জাহিদুল ইসলামকেও ৬ মাস করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31