IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> বাংলাদেশ ও মালদ্বীপের পর্যটন বিকাশে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

বাংলাদেশ ও মালদ্বীপের পর্যটন বিকাশে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ও মালদ্বীপের পর্যটন খাতের বিকাশে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার আয়শাথ শাহন শাকির আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ এবং মালদ্বীপের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি এ ইস্যুতে সমন্বিতভাবে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, মালদ্বীপ বাংলাদেশের খুবই ভালো বন্ধু বলে আবদুল হামিদ উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মালদ্বীপের সাথে সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয়।

তিনি বলেন, বাংলাদেশ এবং মালদ্বীপ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে অভিন্ন মনোভাব পোষণ এবং একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে থাকে। রাষ্ট্রপতি বলেন, মালদ্বীপে প্রায় এক লাখ বাংলাদেশী কর্মরত আছে। তারা উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য মালদ্বীপের বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান। মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

করোনা মোকাবেলায় বাংলাদেশ থেকে খাদ্য, ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠানোর জন্য তিনি মালদ্বীপ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31