IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২৫ জানুয়ারি, ২০২২, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৪৯৪ – প্রথম ফার্দিনান্দের মৃত্যুর পর দ্বিতীয় আলফনসো নেপলসের রাজ সিংহাসনে আরোহন করেন।

১৬৬২ – ব্রিটিশ সেনাবাহিনীর জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে।

১৮০২ – ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন।

১৮৩১- – পোল্যান্ডের স্বাধীনা ঘোষণা করা হয়।

১৮৯০ – নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।

১৮৯৯ – প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।

১৯১৫ – আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।

১৯১৭ – ২৫ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে।

১৯১৮ – ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রুশিয়া থেকে আলাদা হয়ে।

১৯১৯ – লিগ অব ন্যাশনস্-এর প্রতিষ্ঠা হয়।

১৯৪২ – থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।

১৯৬৪ – পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়।

১৯৬৫ – ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।

১৯৭৫ – চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) কায়েম হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৭৯ – চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে।

জন্ম:

৭৫০ – বাইজেন্টাইন সম্রাট চতুর্থ লিও খাজার জন্মগ্রহণ করেন।

১৭৩৬ – ইতালীয় ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোসেফ-লুইস লাগ্রাঙ্গে জন্মগ্রহণ করেন।

১৭৫৯ – স্কটিশ কবি ও গীতিকার রবার্ট বার্নস জন্মগ্রহণ করেন।

১৮২৪ – বাঙালি কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন।

১৮৫৬ – বাঙালি রাজনীতিবিদ, সমাজ সেবক ও লেখক অশ্বিনীকুমার দত্ত জন্মগ্রহণ করেন।

১৮৭৪ – সাহিত্যিক ও নাট্যকার সমারসেট মম জন্মগ্রহণ করেন।

১৮৮২ – বিখ্যাত ইংরেজ মহিলা কথাশিল্পী ভার্জিনিয়া উলফ জন্মগ্রহণ করেন।

১৯১৭ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান রসায়নবিদ ইলিয়া প্রিগোগিনে জন্মগ্রহণ করেন।

১৯২৩ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ফার্মাকোলজিস্ট ও চিকিৎসক আরভিড কার্লসন জন্মগ্রহণ করেন।

১৯৪২ – প্রাক্তন পর্তুগীজ ফুটবলার ইউসেবিও জন্মগ্রহণ করেন।

১৯৪৭ – প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার টোস্টাও জন্মগ্রহণ করেন।

১৯৪৯ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জেনেটিসিস্ট ও জীববিজ্ঞানী স্যার পল ম্যাক্সিম নার্স জন্মগ্রহণ করেন।

১৯৬৭ – ফরাসি সাবেক ফুটবলার ও অভিনেতা ডেভিড গিনলা জন্মগ্রহণ করেন।

১৯৭৮ – রাশিয়ান সাইক্লিস্ট ডেনিস ম্যানচভ জন্মগ্রহণ করেন।

১৯৮৪ – ব্রাজিলীয় ফুটবলার রবিনিয়ো জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

৪৭৭ – ভান্ডালসের রাজা গেন্সেরিক মৃত্যুবরণ করেন।

১৮৫২ – রাশিয়ান এডমিরাল মানচিত্রাঙ্কনবিদ ও এক্সপ্লোরার ফেবিয়ানগটলিয়েব ভনবেলিংশাউসেন মৃত্যুবরণ করেন।

১৮৬৮ – ইয়ং বেঙ্গল গ্রুপের নেতা, সফল ব্যবসায়ী, বাগ্মী ও সমাজ সংস্কারক রামগোপাল ঘোষ মৃত্যুবরণ করেন।

১৯০৮ – ইংরেজ লেখক অউইডা, মৃত্যুবরণ করেন।

১৯৫৪ – ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় মৃত্যুবরণ করেন।

১৯৫৭ – আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি মৃত্যুবরণ করেন।

১৯৭৯ – চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং মৃত্যুবরণ করেন।

১৯৮২ – রাশিয়ান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ মিখাইল সুসলভ মৃত্যুবরণ করেন।

১৯৯০ – আমেরিকান অভিনেত্রী আভা গার্ডনের মৃত্যুবরণ করেন।

২০০৪ – হাঙ্গেরিয়ান ফুটবলার মিক্লস ফেহের মৃত্যুবরণ করেন।

২০০৫ – আমেরিকান স্থপতি ফিলিপ জনসন মৃত্যুবরণ করেন।

২০১০ – ইরাকি জেনারেল, রাজনীতিবিদ ও প্রতিরক্ষা মন্ত্রী আলী হাসান আল-মজিদ মৃত্যুবরণ করেন।

২০১৫ – গ্রিক গায়ক, গীতিকার ও খাদ প্লেয়ার ডেমিস রউসোস মৃত্যুবরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031