IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২ ফেব্রুয়ারি, ২০২২, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮১৪ – কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।

১৮১৭ – শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়।

১৮৫৩ – শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন।

১৮৬২ – শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।

১৯২০ – নিউইর্য়ক শহরে গ্রান্ড সেন্ট্রাল টারমিনাল উদ্বোধন হয়।

১৯৩৫ – যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়।

১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে।

১৯৫৯ – শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ’ সম্মান প্রত্যাখ্যান।

১৯৮৯ – সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ন ডি অনার’ প্রদান।

২০০৪ – দুইশত ৩৭ সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র‌্যাংকিং ধরে রাখার রেকর্ড অর্জন করেন সুইস টেনিস তারকা রজার ফেদারার।

২০১২ – পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে দেড়শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।

জন্ম:

১৬৫০ – ত্রয়োদশ পোপ বেনেডিক্ট জন্মগ্রহণ করেন।

১৮৮২ – আইরিশ লেখক ও কবি জেমস জয়েস জন্মগ্রহণ করেন।

১৮৮৬ – মার্কিন কবি ও লেখক উইলিয়াম রোজ বেনেট জন্মগ্রহণ করেন।

১৯১৫ – ভারতীয় সাংবাদিক ও বিখ্যাত রম্যলেখক খুশবন্ত সিং জন্মগ্রহণ করেন।

১৯৩৬ – বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র অভিনেত্রী সুমিতা দেবী জন্মগ্রহণ করেন।

১৯৩৯ – প্রখ্যাত বাঙালি গল্পকার ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেন।

১৯৪৪ – বাংলাদেশি সঙ্গীতশিল্পী মো. আলী সিদ্দীকী জন্মগ্রহণ করেন।

১৯৫৩ – বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান জন্মগ্রহণ করেন।

১৯৫৬ – তুরস্কের তাত্ত্বিক ও লেখক আদনান ওকতার জন্মগ্রহণ করেন।

১৯৬৮ – বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড় আমিনুল ইসলাম জন্মগ্রহণ করেন।

১৯৭৭ – কলম্বিয়ান সঙ্গীত শিল্পী শাকিরা জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৯৩৬ – বাঙালি সাহিত্যিক ও সমালোচক বিপিনবিহারী গুপ্ত মৃত্যুবরণ করেন।

১৯৫৮ – ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেন।

১৯৬৪ – বাঙালি ফুটবলার সৈয়দ আবদুস সামাদ মৃত্যুবরণ করেন।

১৯৭০ – ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক বারট্রান্ড রাসেল মৃত্যুবরণ করেন।

১৯৮৮ – বাঙালি পটুয়া কামরুল হাসান মৃত্যুবরণ করেন।

২০০৬ – বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী মৃত্যুবরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031