IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> জানা-অজানা >> তুরস্কের আরেক জাদুঘর মসজিদ

তুরস্কের আরেক জাদুঘর মসজিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : আয়া সোফিয়ার পর এবার আরেকটি ঐতিহাসিক স্থাপনাকে মসজিদে রূপান্তর করল তুরস্কের সরকার৷ শুক্রবার প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এর্দোয়ানের এই সিদ্ধান্ত সরকারের অফিসিয়াল গেজেটে প্রকাশ করা হয়েছে৷

স্থাপনাটি খোরা বা কারিয়া হিসেবে পরিচিত৷ গেজেট অনুযায়ী রিচেপ তাইয়েপ এর্দোয়ান সেটিকে মসজিদে পরিণত করার ঘোষণা দিয়ে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন৷ শিগগিরই স্থাপনাটি মুসলিমদের প্রার্থনার জন্য খুলে দেয়ার কথা রয়েছে৷ তবে এই বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি৷

আয়া সোফিয়ার মতই খোরা বা কারিয়া এতদিন জাদুঘর ছিল৷ চতুর্থ শতকে রোমান সম্রাট কনস্টান্টিন দ্যা গ্রেটের শাসনামলে চার্চ হিসেবে এটি গড়ে ওঠে৷ এগারো থেকে বারো শতকে স্থাপনাটি বর্তমান রূপ নেয়৷ হোলি সেভিয়র নামে পরিচিত চার্চটির গায়ে চৌদ্দ শতকে বাইবেলে বর্ণিত ‘শেষ বিচারের’ দেয়ালচিত্র আঁকা হয়৷

ষোল শতকে এটিকে মসজিদে রূপান্তর করে অটোমানরা৷ এসময় খ্রিস্টানদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত দেয়ালচিত্রগুলোও মুছে দেয়া হয়৷ ১৯৪৫ সালে মসজিদটিকে জাদুঘরে পরিণত করার ঘোষণা দেয় তুরস্কের তৎকালীন সরকার৷ গত বছর আদালত এই সিদ্ধান্ত বাতিল করে দেয়৷ তার প্রেক্ষিতে ৭৫ বছর পর এসে কারিয়াকে আবারো মসজিদে রূপান্তর করলেন এর্দোয়ান৷

এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে গ্রিস৷ একে উসকানি হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়৷ তবে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার স্থাপনাটির সামনে ইস্তানবুলের অনেক বাসিন্দা জড়ো হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্দালু এজেন্সি৷ অনেকে সেখানে নামাজ পড়ার জন্যেও এসেছিলেন৷ ‘‘সিদ্ধান্ত জানার পর আমরা নামাজ পড়তে এসেছিলাম৷ কিন্তু আমাদের বলা হয়েছে এটি এখনও নামাজের জন্য খোলা হয়নি৷ আমরা (মসজিদ) খুলে দেয়ার অপেক্ষায় আছি,” বলেন কিউমা এর নামের একজন৷

এর আগে গত মাসে বিখ্যাত আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরের ঘোষণা দেয়া হয়৷ চার্চ হিসেবে গড়ে ওঠা স্থাপনাটিতে ৮৬ বছর পর আবারো নামাজ আদায় করছেন মুসলিমরা৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031