IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ৪ এপ্রিল ২০২২, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১০৪৬ – নাসের খসরু তার সাত বছরের জন্য মধ্যপ্রাচ্যের ভ্রমণ শুরু করেন, যার বিবরণ পরে তার ‘সাফামামা’ বইটিতে দিয়েছিলেন।

১৬১৬ – ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল । ১৭৫৩ – ব্রিটিশ যাদুঘরের প্রতিষ্ঠা করা হয়।

১৭৯৪ – ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে প্রাণদণ্ড কার্যকর করা হয়।

১৮৮০ – শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৮৯৯ – দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে ইংল্যান্ডের বিপৰে অল আউট হয়।

১৯১৮ – জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।

১৯৩১ – ব্রিটিশ গভর্নর জেনারেলও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।

১৯৪৪ – সুভাষ চন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন।

১৯৪৫ – যুগোস্লাভিয়ায় সোভিয়েত সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির নেতা টিটো ক্রেমলিনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন।

১৯৪৭ – গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি হন।

১৯৫১ – তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদণ্ড প্রদান করা হয়।

১৯৬০ – কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।

১৯৬৪ – লন্ডনে প্রথম চালক বিহীন স্বয়ংক্রিয় পাতালরেল চালু হয়।

১৯৭১ – সিসিলিতে এটসা আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর লাভা উদগিরণ হয়।

১৯৯৫ – বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।

জন্ম

১৫৮৮ – টমাস হব্‌স, ইংরেজ দার্শনিক।

১৮২৭ – জোসেফ লিস্টার, ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক।

১৮৮২ – অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।

১৮৯৫ – চার্লি হ্যালোস, ইংল্যান্ডের ব্যাটসম্যান।

১৯০০ – স্পেন্সার ট্রেসি, মার্কিন অভিনেতা।

১৯০১ – মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা।

১৯০৫ – শিল্পপতি একে খান।

১৯০৮ – বেটি ডেভিস, মার্কিন অভিনেত্রী।

১৯১৬ – গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা।

১৯২৯ – গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক।

১৯৩৮ – কলিন ব্ল্যান্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৪৭ – গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো, ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি।

১৯৫৫ – আকিরা তোরিয়ামা, জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী।

মৃত্যু

১৯৩২ – প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালী সাহিত্যিক।

১৯৩৮ – ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার কিরিল ক্রিশ্চিয়ানি।

১৯৩৯ – উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৪০ – দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ, ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক।

১৯৭৫ – চীনা রাজনৈতিক ও সামরিক নেতা চিয়াং কাই শেক।

২০০০ – কণিকা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী।

২০০৭ – লীলা মজুমদার, ভারতীয় বাঙালি লেখিকা।

২০০৮ – চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।

২০০৯ – জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031