IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> জানা-অজানা >> বেইজিং বিশ্বের সেরা ধনী শহর

বেইজিং বিশ্বের সেরা ধনী শহর

ধূমকেতু নিউজ ডেস্ক : বেইজিং এখন যেন ধনীদের শহর। বিশ্বের অন্য সব শহরের চেয়ে চীনের বেইজিংয়ে এখন সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বসবাস করছেন।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস বিশ্বের সেরা বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে। খবর বিবিসির।

প্রকাশিত তালিকা অনুযায়ী দেখা গেছে, গত বছর চীনের রাজধানীতে নতুন করে ৩৩ জন শত কোটিপতি হয়েছেন। বর্তমানে ১০০ জন শত কোটিপতির বাস এই শহরে। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক।

এখানে বাস করেন ৯৯ জন শত কোটিপতি। গত সাত বছর ধরে এই তালিকার শীর্ষস্থান দখল করে ছিল নিউ ইয়র্ক। বিশ্বের অন্য যে কোনো বড় দেশের তুলনায় চীন দ্রুত করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পেরেছে। সেই সঙ্গে প্রযুক্তি সংস্থাগুলোর উন্নতি ও শেয়ারবাজারের উত্থান তাদের এই শীর্ষস্থানে নিয়ে এসেছে।

যদিও মোট সম্পদের হিসাবে এগিয়ে রয়েছে নিউ ইয়র্ক। অর্থাৎ বেইজিংয়ের ১০০ ধনকুবেরের যে সম্পদ, তার চেয়ে নিউ ইয়র্কের ৯৯ ধনকুবেরের সম্পদ বেশি। বেইজিংয়ের শীর্ষ ধনী ঝ্যাং ইয়ামিং। তিনি ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা ও বাইটড্যান্সের প্রধান নির্বাহী।

তার মোট সম্পদের পরিমাণ তিন হাজার ৫৬০ কোটি ডলার। বিপরীতে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ধনী বাসিন্দা সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। তার সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৯০০ কোটি ডলার।

আসলে করোনা মহামারি বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতিকে ওলটপালট করে দিলেও অতি ধনীদের কিছুই হয়নি। মহামারি চলাকালে চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলো আরও বড় হয়েছে। এখন বিশ্বের বেশির ভাগ মানুষের কেনাকাটা জীবন অনলাইননির্ভর হয়ে পড়েছে, যা এই ধনীদের আরও ধনী করেছে।

গত বছর চীনে নতুন করে ২১০ জন বিলিয়নিয়ার ক্লাবে ঢুকেছেন। তবে চীনের এই হিসাবে হংকং ও ম্যাকাওকে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার ফোর্বসের ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের ওই তালিকা অনুযায়ী, করোনা মহামারির মধ্যেই বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে।

গত বছরের তুলনায় ২০২১ সালে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে ৬৬০ জন। এক বছরে এতজন এই শত কোটি ডলারের ক্লাবে এর আগে কখনো ঢুকতে পারেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031