IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> জানা-অজানা >> খাঁচার পাখিকে বনের পাখি ভেবে ছেড়ে দেবেন না

খাঁচার পাখিকে বনের পাখি ভেবে ছেড়ে দেবেন না

ধূমকেতু নিউজউজ ডেস্ক : গত এক দশকে দেশে বিদেশি পোষা পাখির ব্যাপক বিকাশ হয়েছে। শখের বশে প্রচুর মানুষ পাখি পালন করছেন। আবার পাখি পালন অনেকের আয়ের উৎসও বটে। অবসরের ভালো সঙ্গী।

বিদেশি পোষা পাখির মধ্যে রয়েছে বাজরিগার, লাভবার্ড, ফিঞ্চ, ডোভ, ককাটেইল ইত্যাদি। এরা এক সময় বনেই বাস করত। কিন্তু পরে এদেরকে ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাঁচায় নিয়ে আসা হয়। হয়তো প্রকৃতিতে এরা হারিয়ে যেতে বসেছিল।

এরা খাঁচায় ডিম পড়ে। বাচ্চাও করে। মুক্ত পরিবেশ এদের জন্য নয়। মুক্তস্থানে ছেড়ে দিলে এরা বাঁচে না। কাকসহ বনের অন্য পাখির আক্রমণের শিকারে পরিণত হয়। নিজেরদের টিকিয়ে রাখতে পারে না। সেই সক্ষমতা তাদের নেই।

দুঃখের বিষয়, ইদানীং বিভিন্ন সরকারি, বেসরকারি অনুষ্ঠানে এসব খাঁচার পাখি ছেড়ে দেয়া হয়, যা এক অর্থে এই নিরীহ প্রাণিগুলো হত্যা করার নামান্তর। খাঁচার পাখি খাঁচায় শোভা পায়। খাঁচায় থেকেই মানুষকে আনন্দ দেয়। বিশ্বে কোটি কোটি মানুষ খাঁচায় পাখি পালন করে। কোটি টাকার পাখি কেনাবেচা হয় বাংলাদেশে। অনেক বেকার খাঁচায় পাখি পালন করে কর্মসংস্থানের পথ বেছে নিয়েছে।

দেশের বাইরেও পোষা পাখির বড় বাজার রয়েছে। সরকারের উচ্চ পদস্থ কমকর্তা, ঢাকার মেয়র- এমন মানুষজন যখন খাঁচার পাখি ছেড়ে দেন; খাঁচার পাখি ছেড়ে কর্মসূচি পালন করেন, তখন সত্যি মন খারাপ হয়। এমন কী নাটক-সিনেমার একদল অজ্ঞলোক খাঁচার পাখি ছেড়ে দেন। পাখিকে ‘মুক্তির স্বাদ’ দেয়ার নামে সেগুলোকে তারা হত্যা করেন। কোনটা খাঁচার, কোনটা বনের পাখি- এটুকু জানা কঠিন নয়। শান্তির পায়রা কবুতর ছেড়ে অনুষ্ঠান করা যায়। বিদেশি খাঁচার পাখি নয়।

সরকারের মন্ত্রী-এমপিসহ রাজধানীতে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা খাঁচায় পাখি পালন করেন। খাঁচায় বিদেশি পাখি পালন আমাদের দেশের আইনে বৈধ। ধর্মীয়ভাবে চিন্তা করলেও নাজায়েজ নয়। মোট কথা, খাঁচায় বিদেশি পাখি পালনের ক্ষেত্রে আইনগত ও ধর্মীয় বৈধতা আছে।

দেশের অসংখ্য ছাত্র-ছাত্রী অবসরে খাঁচায় পাখি পালনের মাধ্যমে বাড়তি অর্থ রোজগার করে। অনেক কিশোর-তরুণকে খারাপ সঙ্গ থেকে খাঁচার পাখি বাঁচায়। খাঁচার পাখির সামাজিক সুফল বহুমাত্রিক। তাই খাঁচার পাখিকে খাঁচায় রাখুন। না জেনে প্রকৃতিতে ছেড়ে দিয়ে মৃত্যুর মুখে ফেলবেন না- সবার কাছে এটি আমার একান্ত হাতজোড় অনুরোধ।

খাঁচার পাখি পালক ও পাখিবিষয়ক লেখক

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031