IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ইতিহাসের পাতায় আজকের দিনটি

১৪৩৭ – দ্বিতীয় অ্যালবার্ট বোহেমিয়ার রাজা হন।

১৭০৩ – ইংল্যান্ড ও পর্তুগাল বাণিজ্য চুক্তি।

১৮২৫ – ইংল্যান্ডে তৈরি স্টিম ইঞ্জিন রেলপথে চলাচল শুরু।

১৮৩১ – চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণে সমুদ্রযাত্রা করেন।

১৮৭১ – প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

১৯০৬ – লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিকস থিয়েটার নামে।

১৯১১ – ‘জনগণ মন’, ভারতের জাতীয় সংগীত, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন মধ্যে গাওয়া হয়।

১৯২৮ – মুজফফর আহমদের উদ্যোগে ‘শ্রমিক কৃষক দল’-এর তিন দিনব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়।

১৯৩৯ – তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।

১৯৪১ – কলকাতায় জাপানের বোমাবর্ষণ।

১৯৪১ – ম্যানিলায় জাপানের বোমাবর্ষণ করে।

১৯৪৫ – বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা।

১৯৪৫ – আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রতিষ্ঠা।

১৯৪৫ – ঐতিহাসিক মস্কো চুক্তিতে স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়।

১৯৪৯ – ইন্দোনেশিয়া গঠিত হয়।

১৯৫৪ – সালের এপ্রিল মাস থেকে এই জলবিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়।

১৯৫৫ – পেইচিং গুয়েন্ঠিন জলবিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়।

১৯৬০ – জাপানের ক্যাবিনেটে জিডিপির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়।

১৯৭১ – মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মর্মান্তিক বিস্ফোরণে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

১৯৭৪ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

১৯৭৮ – ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়।

১৯৭৮ – চীনের প্রথম কিস্তির ৫০ জন পন্ডিত ওয়াশিংটনে পৌঁছেন।

১৯৭৯ – সোভিয়েত বাহিনীর আফগানিস্তানে প্রবেশ।

১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া (বর্তমানে শাহজালাল) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়।

১৯৯৫ – বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায়।

২০০২ – বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান।

জন্ম

১৫৭১ – জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোহান্স কেপলার।

১৭১৭ – পোপ ষষ্ঠ পায়াস।

১৭৯৭ – কবি মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব।

১৮২২ – জীবাণুতত্ত্ববিদ লুই পাস্তর।

১৯২৬ – গীতিকার জেবউন-নেসা জামাল।

১৯৩১ – প্রাবন্ধিক বদরুদ্দীন উমর।

১৯৩৫ – কবি, সাহিত্যিক সৈয়দ শামসুল হক।

১৯৬৫ – জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সালমান খান।

মৃত্যু

১৫৮৫ – ফরাসি কবি পিয়ের দ্য রঁসা।

১৯১৫ – শিশুসাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।

১৯৭৯ – কল্লোল যুগের খ্যাতনামা সাহিত্যিক মনীশ ঘটক।

১৯৮৭ – কথাসাহিত্যিক মনোজ বসু।

১৯৯৬ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ বি এম আহ্বাস।

২০০৭ – বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031