IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মন মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। অর্থনৈতিক বিষয় শুভ। প্রেম ও রোমান্স শুভ। প্রতিবেশীর সাহায্য পাবেন। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। এ সপ্তাহে আপনার ব্যয় বেশি হবে। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। কেউ কেউ নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আর্থিক অবস্থা ভালো যাবে। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। প্রেম ও রোমান্সে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিদেশ ভ্রমণে বাধা আসতে পারে। পড়াশোনার বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে, বিশেষ করে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে কোনো বিষয় নিয়ে উদ্বেগ বাড়তে পারে। অংশীদারী ব্যবসায় কোনো সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): এ সপ্তাহে আপনার প্রত্যেকটি সমস্যা সমাধানের দিকে এগোবে। মানসিক দিক দিয়ে চাঙা থাকার চেষ্টা করবেন। অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। প্রেম ও রোমান্স আপনার জন্য শুভ। কারো কারো ক্ষেত্রে সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। হাতে টাকা থাকতে চাইবে না।রোগব্যাধি দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায় বিভিন্ন সম্ভাবনা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কোনো বিষয় নিয়ে হতাশা তৈরি হতে পারে। অংশীদারী ব্যবসায় সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। পড়াশোনা বিষয় নিয়ে প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। অর্থ ভাগ্য ভালো হলেও ব্যয় বেশি হতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অর্থ ভাগ্য তেমন ভালো যাবে না। আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। বিদেশ সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। যানবহন ব্যবহারে সতর্ক থাকুন। স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মন মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। অর্থ ভাগ্য শুভ। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করবেন। কেনাকাটায় লাভবান হতে পারেন। প্রেম ও রোমান্স শুভ। কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): অর্থনৈতিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। সাবধানে চলাচল করবেন। শারীরিক বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করবেন। ব্যবসায়িক ও পেশাগত কাজে টেনশন বাড়তে পারে। বিদেশ যাত্রা শুভ নয়।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রতিটি বিষয়ে নিজের আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন। অর্থ ভাগ্য মোটামুটি ভালো। দাম্পত্য ও পারিবারিক জীবনে সমন্বয় করে চলুন। লেখাপড়ায় উন্নতির সম্ভাবনা আছে। প্রেম ও রোমান্স শুভ। কর্মক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেশ সম্ভাবনাময় সপ্তাহ। মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। সংসারে শান্তি শৃঙ্খলা বাড়বে। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। অন্যমনস্কতার জন্য পড়াশোনার বিষয় নিয়ে জটিলতা তৈরি হতে পারে।শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন হোন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সফলতা কম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031