IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ৭০ বছরের আশ্রয় মুহূর্তে গুঁড়িয়ে দিলো ইসরায়েল

৭০ বছরের আশ্রয় মুহূর্তে গুঁড়িয়ে দিলো ইসরায়েল

ধূমকেতু নিউজ ডেস্ক : ৭০ বছরের আশ্রয় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মাটির সাথে মিশিয়ে দিলো ইসরায়েলি বাহিনী। জেরুজালেমের আলোচিত শেখ জাররাহ এলাকায় ৭ দশক ধরে বসবাসরত এক ফিলিস্তিনি পরিবারকে উৎখাতে তাদের বসত বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি ঐতিহাসিকভাবে ওই জমির মালিক ইহুদিরা। পরিবারটিকে উৎখাতের সময় আটক করা হয় এর ১৮ বাসিন্দাকে।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মাটির সাথে মিশিয়ে দেয়া হয় সালেহি পরিবারের মালিকানাধীন বাড়িটি। এক দুই নয়, ৭০ বছর ধরে এই জমিতে বসবাস করে আসছিল ফিলিস্তিনি পরিবারটি। অথচ এই ভূখণ্ডকে নিজেদের দাবি করে পুরো বাড়িটি মাটির সাথে মিশিয়ে দেয় ইসরায়েলি দখলদার বাহিনী।

উচ্ছেদ হওয়া ফিলিস্তিনি নাগরিক আদেল সালেহি জানান, আমার পূর্ব পুরুষ এই জমি ১৯৬৭ সালেরও আগে কিনেছিলেন। বংশ পরম্পরায় আমরা এখানে বসবাস করছি। কিন্তু আজ আমাকে আমার ঠিকানা থেকে উচ্ছেদ করছে দখলদার ইসরায়েল।

বাড়িটি ধ্বংস করার আগে পুরো এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় আটক করা হয় বাড়িটির ১৮ বাসিন্দাকে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে ওই স্থানে তৈরি করা হবে একটি স্কুল।

জেরুজালেমের মানবাধিকার কর্মী আবিব তাতারস্কি জানান, ইসরায়েল কর্তৃপক্ষ স্কুল তৈরি করবে সেটা ভালো কথা। কিন্তু তার জন্য তো আরও অনেক জায়গা আছে। তাহলে কেনো খামাখা একটি পরিবারকে উচ্ছেদ করে সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে..? এর একটাই কারণ তা হলো ইসরায়েল চায় তাদের দখলদারিত্বকে অব্যাহত রেখে পুরো ফিলিস্তিন দখল করতে। এ কারণেই এই বর্বরতার পথ বেছে নিয়েছে তারা।

পূর্ব জেরুজালেমের কাছে ছোট্ট এলাকা শেখ জাররাহ। যেখানে বর্তমানে বসবাস মাত্র ২০টির মতো ফিলিস্তিনি পরিবারের। তবে পুরো এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। লক্ষ্য, ফিলিস্তিনিদের উচ্ছেদ করে এখানে ইহুদি বসতি স্থাপন করা। ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ ঢুকতে বা বের হতে পারে না এই এলাকা থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31