IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> লাগাতার কর্মবিরতিতে উত্তাল এফডিসি

লাগাতার কর্মবিরতিতে উত্তাল এফডিসি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি। গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) ছিল শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷

এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। তাদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ তথ্য জানান।

তিনি আজ শনিবার (২৯ জানুয়ারি) বলেন, ‘আমরা চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রের সবাই মিলেমিশে এখানে থাকি। সব নির্বাচন হয় উৎসব আমেজে। কিন্তু গত কয়েক বছর ধরে শিল্পী সমিতির নির্বাচনে বাড়াবাড়ি রকমের কিছু বিষয় দেখা গেছে। যার চূড়ান্ত সীমা লঙ্ঘন হয়েছে গতকালের নির্বাচনে।

আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী প্রবেশের আদেশ দিলেও সেটাতে বাগড়া দিয়েছেন এফডিসির এমডি ও শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। এটা আমাদের জন্য অপমানের। আমরা নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ, এফডিসির এমডির অপসারণসহ চার দফা দাবিতে কর্মবিরতি দিয়েছি।

আমাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি। আগামীকাল সকালে আমরা ১৭ সংগঠনের সদস্যরা এফডিসির গেটের সামনে শুয়ে থাকবো। এফডিসির এমডির কুশপুতুল পোড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্রের সবরকম কাজ থেকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদের সাথে একাত্মতা জানিয়ে পীরজাদা হারুনকে নাটকের অভিনয়েও নিষিদ্ধ করবে।

পাশাপাশি আমরা চাই শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে অনুষ্ঠিত হবে না। যেহেতু তাদের নির্বাচনে এত নিরাপত্তা লাগে, এত সমস্যা হয় তাহলে এখানে তাদের নির্বাচন না করাই ভালো।’

এদিকে এ আন্দোলনে একাত্মতা জানিয়ে শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি যেহেতু সবেমাত্র নির্বাচিত হলাম তাই সাংগঠনিকভাবে কিছু বলতে পারি না। তবে পরিচালক ও প্রযোজক সমিতির সদস্য হিসেবে আমি তাদের সঙ্গে একমত হয়েছি। এফডিসির লোকদেরই যদি এফডিসিতে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে তো কষ্ট লাগবেই৷

আমি লজ্জা পেয়েছি ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র পরিচালক, প্রযোজক এসে ঘুরে গেছেন। এটা আমাকে লজ্জা দিয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31