IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘জীবনের সেরা সিদ্ধান্ত ছিল বিবাহ বিচ্ছেদ’

‘জীবনের সেরা সিদ্ধান্ত ছিল বিবাহ বিচ্ছেদ’

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যক্তিজীবন এবং ক্যারিয়ার নিয়ে প্রায় সময়ই সংবাদের শিরোনামে থাকেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা ও অভিনেত্রী মালাইকা আরোরা। কদিন আগেই প্রেমিক ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেমের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। যদিও পরবর্তীতে দুজনই সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন।

তবে এবার অভিনেত্রী মুখ খুললেন প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে।

বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গে বরাবরই সোচ্চার ছিলেন মালাইকা। সেই প্রেক্ষিতেই সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী বলেছেন যে, বিবাহ বিচ্ছেদের সময়টি আমার জীবনের সর্বনিন্ম পর্যায়। কেননা তিনি এবং আরবাজ যখন বিচ্ছেদের সিদ্ধান্তে উপনিত হয়েছিলেন তখন তাকে অনেকবার ভাবতে হয়েছিল কীভাবে তিনি এবং তাদের ছেলে (আরহান খান) সেটি মোকাবেলা করবেন।

তিনি আরও বলেছেন, আমি আমার ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি। সেই সময় আমার উপর নানান দিক থেকে চাপ ছিল। পারিবারিক, সামাজিক সব ধরনের চাপই ছিল আমার উপর। আমার সন্তান কীভাবে এটি মোকাবেলা করবে, আমি কীভাবে এটি মোকাবেলা করব, সমাজ কেমন হবে তা নিয়েও আমি মোকাবেলা করেছি।

শুধু তাই নয়, আমাকে এটাও ভাবতে হয়েছিল যে বিবাহ বিচ্ছেদের পর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো কিনা। তবে আমি সেটিকে ধরে রাখতে পেরেছি। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল তবে সিদ্ধান্তটা সেরা ছিল আমাদের জন্য।

১৯৯৮ সালে বিয়ে করেন মালাইকা-আরবাজ খান। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। প্রাক্তন দম্পতিদের ছেলে নাম আরহান খান। বর্তমানে সে বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে। অপরদিকে মালাইকা-আরবাজ দুজনেই নিজ নিজ জীবনে এগিয়ে গেছেন। বর্তমানে মালাইকা ডেট করছেন অর্জুন কাপুরের সাথে, আরবাজের সঙ্গে সম্পর্ক রয়েছে জর্জিয়া আন্দ্রিয়ানির।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31