IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> খেলা >> টাইব্রেকারে হেরে ছিটকে গেল পিএসজি

টাইব্রেকারে হেরে ছিটকে গেল পিএসজি

ধূমকেতু নিউজ ডেস্ক : নিসের কাছে হেরে ফরাসি কাপ থেকে ছিটকে গেছে পিএসজি। যদিও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল পিএসজির সামনে। টাইব্রেকারে মাওরিসিও পচেত্তিনোর দলকে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে গেল নিস।

সোমবার রাতে প্যারিসের নিজেদের মাঠে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় চ্যাম্পিয়ন পিএসজি।

এই পরাজয়ে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর দায়টা কম নয়। নেইমার নেই, তার ওপর ফরাসি কাপের শেষ ষোলর ম্যাচে শুরু থেকে খেলাননি দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপেকেও। গোলহীন ষাট মিনিটেরও বেশি সময় পার হওয়ার পর মাঠে নামান এমবাপেকে।

এদিন ১০ নম্বর জার্সি পরে একাদশে নামেন লিওনেল মেসি। কিন্তু দশ নম্বরসুলভ খেলাটা তিনি দেখাতে পারেননি। পিএসজির বিবর্ণ প্রথমার্ধে যে একমাত্র শটটা নিয়েছিলেন তা তিনিই নিয়েছিলেন। তাতে ফল আসেনি।

বিরতির পরও প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত বল নিয়ে যেতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছিল পিএসজিকে। ৬৪তম মিনিটে মাউরো ইকার্দিকে তুলে কিলিয়ান এমবাপেকে নামান পিএসজি কোচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

মেসি-এমবাপের সফল পেনাল্টিতে শুরু করলেও শেষ হাসিটা হাসতে পারেনি পিএসজি। তৃতীয় পেনাল্টিতে মিস করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস। গোলরক্ষক মার্চিন বুকা তার শট ঠেকিয়ে দেন। অন্যদিকে, নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস।

নিসের পরের শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। পরের তিনটি করে শটে দুই দলই গোল পায়। কিন্তু শেষতক মিস করে বসেন পিএসজির জাভি সিমোন্স।

তাতেই ফরাসি কাপ থেকে বিদায় নিশ্চিত হয় পিএসজির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31