IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রামেকের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। টানা ১৫ দিন পর গত শুক্রবার মৃত্যুশূন্য দিন কাটিয়েছে হাসপাতালের করোনা ইউনিট।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।

তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এই দুজনই পুরুষ। এদের একজন ষাটোর্ধ্ব এবং অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন।

করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ৩ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে একই দিনে রামেক ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা ধরা পড়েছে।

রাজশাহী জেলার ৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৬৯ শতাংশ। একই ল্যাবে নাটোরের ৫টি নমুনা পরীক্ষায় ২টিতে করোনা ধরা পড়েছে।

নাটোর জেলায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। এছাড়া জয়পুরহাট জেলার ৮৬টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31