IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> উ. কোরিয়ার বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্রসহ তিন দেশ

উ. কোরিয়ার বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্রসহ তিন দেশ


ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন বছরেই শুরুতেই উপর্যুপরি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমের ‘বিশ্বকে কাঁপিয়ে’ তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার মতো একমাত্র দেশ বলে এক বিবৃতিতে দম্ভের সঙ্গে জানিয়েছে উত্তর কোরিয়া।

এদিকে উত্তর কোরিয়ার এই দর্পচূর্ণ করতে এক জোট নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

হনলুলুতে একদিনের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুং ইউই-ইয়ং ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা এক যৌথ বিবৃতিতে চলতি বছরে উত্তর কোরিয়ার সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘অস্থিতিশীল’ বলে মন্তব্য করেছে।

বিবৃতিতে তারা জানায়, পিয়ংইয়ংকে তার বেআইনি কার্যকলাপ বন্ধ করতে হবে এবং এর বদলে সংলাপে বসতে হবে।

ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন, ডিপিআর উসকানির একটি পর্যায়ে রয়েছে। ওই সংবাদ সম্মেলনে অন্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীও সঙ্গে ছিলেন।

এ সময় উত্তর কোরিয়ার আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অতি সম্প্রতি আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ডিপিআরকে জবাবদিহিতার আওতায় আনার উপায় খুঁজতে আমরা কাজ করে যাবো।

এ সময় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী সমগ্র কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পিয়ংইয়ংয়ের সঙ্গে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31