IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আপনার এ সপ্তাহের ‘১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি’ রাশিফল

আপনার এ সপ্তাহের ‘১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি’ রাশিফল

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি) রাশি…

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
এ সপ্তাহটা আপনার জন্য বেশ সতর্ক থাকা প্রয়োজন। চিন্তা বাড়তে পারে। দাম্পত্য প্রেম কিছুটা জটিলতা তৈরি করতে পারে। মনের মাঝে জমে থাকা কোন বিষয় সামনে চলে আসায় তৈরি হতে পারে অস্থিরতা। প্রেম বা রোমান্সে সাবধান। বুঝে সামলে চলতে পারলে সপ্তাহটা মোটামুটি ভালভাবে চলে যেতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
তেমন কাজের চাপ এ সপ্তাহে নাও থাকতে পারে। অর্থ অভাবে নানা সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। মনের মাঝে অস্থিরতা অনেকটা বেড়ে যেতে পারে। অকারণ বা অহেতুক ঘোরাঘুরির ভেতর দিয়ে সময় চলে যেতে পারে। প্রেম বা রোমান্সে তেমন সাড়া নাও পেতে পারেন। দূর থেকে কোন বিভ্রান্তিকর তথ্য পেতে পারেন। আটকে থাকা টাকা-পয়সা উদ্ধার করতে কষ্ট হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)
এ সপ্তাহে আপনার আয়-উন্নতিতে বেশ বাঁধা তৈরি হতে পারে। তবে খরচ কিন্তু থেমে থাকবে না। তবে কাজকর্মে সুযোগ বাড়াতে পারলে শুভ যোগাযোগের সম্ভাবনা আছে। বন্ধুদের মাঝে এ সপ্তাহে আপনার গুরুত্ব বাড়তে পারে। কেউ কেউ বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
এ সপ্তাহে আপনি নতুন কোন কাজকর্ম শুরু করতে পারেন বা করবার সম্ভাবনা আছে। তবে নিজের কাজ নিজে করা ভাল। বন্ধু বা পার্টনারের সাথে মতান্তর হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বেশ ভাল হতে পারে। কর্মস্থলে আপনার অবস্থান উন্নত হওয়ার সম্ভাবনা আছে। প্রেম বা রোমান্সে প্রতারিত হওয়ার ভয় আছে। ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনায় আরও বেশি মনযোগী হতে পারলে ভাল। বুঝে সামলে চলতে চেষ্টা করুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সপ্তাহের শুরুটা কিন্তু আপনার জন্য শুভ সূচনা হলেও শেষের দিকে কিছুটা সতর্কতা মেনে চলতে পারলে ভাল। নানান সুযোগ কাজে লাগানো সহজ হতে পারে। শারীরিক সুস্থতা বজায় থাকবে। নিজের কাজকর্মের ক্ষেত্রে বেশ সহজেই অন্যের সহযোগিতা পেতে পারেন। হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। পরিবারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে। তবে বুঝে চলার চেষ্টা থাকলে ভাল।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা রাশির বন্ধুদের জন্য বলবো শুরুতে কিছুটা ঝামেলা দিয়ে শুরু হলেও পরে বেশ ভালো যেতে পারে। সতর্ক না থাকলে ঝামেলা বাদ-বিবাদে জড়িয়ে যেতে পারেন। অহেতুক বাদ-বিবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে ভাল করবেন। দূর থেকে কোন বিভ্রান্তিকর তথ্য পেতে পারেন। ব্যবসা-বাণিজ্যে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। হাতে টাকা-পয়সা আসতে গিয়ে আটকে যেতে পারে। বুঝে চলার চেষ্টা রাখুন। ধীরে ধীরে উন্নতি সূচিত হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বুঝে-সামলে অত্যন্ত সাবধানতার সাথে চলতে চেষ্টা করলে ভাল করবেন। ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা প্রতারণার শিকার হতে পারেন। অর্থ ক্ষতির সম্ভাবনাও রয়েছে। ব্যবসা-বাণিজ্যে বাঁধা তৈরি হতে পারে। তবে কর্মস্থল আপনার অবস্থান বেশ ভাল থাকবে। কোন পারিবারিক অনুষ্ঠান যোগদানের সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে আছে। প্রেমে সাবধান, প্রতারণার গন্ধ পাওয়া যায়।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
আপনার উপর অর্পিত দায়-দায়িত্ব বুদ্ধিমত্তার সাথে পালন করুন। তবুও অহেতুক শত্রুতার শিকার হতে পারেন। যারা রাজনীতির সাথে যুক্ত তাদের সুনাম অর্জন করা বেশ সহজ হতে পারে। পরোপকার বা সেবামুখিতায় ব্যস্ততা বাড়তে পারে। বন্ধুদের মাঝে জনপ্রিয়তা বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে কিছুটা গতি আসতে পারে। যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বিয়ের কথাবার্তা এগুতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশির বন্ধুদের জন্য বলবো এ সপ্তাহে আপনাকে যথেষ্ট সাবধানতা মেনে চলতে হতে পারে। বৃথা কাজেকর্মে অর্থ ব্যয়িত হতে পারে। দূর থেকে কোন বিভ্রান্তিকর তথ্য আপনাকে অস্থির করতে পারে। কোন বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে। ব্যবসা-বাণিজ্যে অল্প লাভ হতে পারে। তবে প্রেম বা রোমান্সে প্রতারণার সম্ভাবনা যথেষ্ট। বুঝে-সামলে চলতে পারলে ভাল।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
এ সপ্তাহে মকর বন্দুদের কাজকর্মের চাপ বেশ বেড়ে যেতে পারে। কারো কারো পরিবারে আত্মীয় স্বজনের আগমন ঘটতে পারে। পরিবার পরিতোষে অর্থ এবং সময় ব্যয়িত হতে পারে। কারো কারো মনের কোণে ফুল ফুটলেও তা বিকশিত নাও হতে পারে। পূর্বে করা কোন কাজের সুফল এ সপ্তাহে পেতে পারেন। তবে কাজের চাপ বা পরিশ্রম দুই বাড়তে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
এ সপ্তাহে ব্যবসা বাণিজ্যে নতুন যোগাযোগ বাড়তে পারে। বন্ধুর দ্বারা সহযোগিতাও পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে নতুন যোগাযোগ বা নতুন অর্ডার পেতে পারেন। কারো কারো বিদেশ যাত্রা বা বেড়ানোর যোগ তৈরি হতে পারে। টাকা-পয়সাও হাতে চলে আসতে পারে। পরিবারে সুখ শান্তির পরিবেশও বজায় থাকতে পারে। প্রেম বা বন্ধুত্ব মোটামুটি অনুকূল হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
এ সপ্তাহে আপনার মনে বিষাদের ভাব বজায় থাকতে পারে। জমে থাকা বা আটকে থাকা কাজকর্মে কিছুটা গতি আসলেও আসতে পারে। বেদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। আটকে থাকা টাকা-পয়সাও পেয়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্য মোটমুটি ভাল থাকবে। তবে বাঁধা বিঘ্নের ভেতর দিয়েও কাজকর্মের সমাধান হতে পারে। প্রেম বা রোমান্সের ক্ষেত্রে ব্যালেন্স করে চলতে পারলে ভাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31