IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> বলিউডে শাহরুখপুত্র আরিয়ান খানের অভিশেক

বলিউডে শাহরুখপুত্র আরিয়ান খানের অভিশেক

ধূমকেতু নিউজ ডেস্ক : বেশ কয়েক বছর ধরে গুঞ্জন চলছিল, বলিউডে আসতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবার শাহরুখপুত্র আরিয়ান খান বলিউডে ডেবিউ করছেন। একই সঙ্গে ফিচার ফিল্ম ও ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। বিগত কয়েকমাস ধরে খবরের শিরোনামে ছিলেন আরিয়ান। ড্রাগ কাণ্ডে নাম জড়ানোর পর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন আরিয়ান। তাকে নিয়ে চিন্তিত ছিলেন বাবা শাহরুখ খানও।

কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন যে, অভিনয়ে বিশেষ আগ্রহ নেই। সিনেমার নেপথ্যেই কাজ করতে চান তিনি। শোনা যাচ্ছিল যে পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাকে। এবার জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন আরিয়ান। বেশ কয়েকটি ছবির আইডিয়া নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি। শাহরুখ বরবারই আরিয়ানের লেখার প্রতি প্রেম নিয়ে কথা বলেন। এবার পাকাপাকিভাবে বলিউডে চিত্রনাট্যকার, পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন আরিয়ান খান।

জানা যায়, যে যে বিষয় নিয়ে কাজ চলছে তারমধ্যে একটি আমাজন প্রাইমের ওয়েব সিরিজের জন্য তো অন্যটি একটি ফিচার ফিল্মের জন্য যা প্রযোজনা করতে চলেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ওয়েব সিরিজটি হতে চলেছে একটি থ্রিলার। এক ফ্যানের জীবনের গল্প উঠে আসবে সেই ওয়েব সিরিজে। যদিও ছবির বিষয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদি সব ঠিকঠাক চলে তাহলে এবছরেই শুরু হতে পারে ওয়েব সিরিজের শুটিং পর্ব। আপাতত চলছে চিত্নাট্যের কাজ, ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা মাথায় রেখেই লেখা হচ্ছে স্ক্রিপ্ট। এছাড়াও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একাধিক প্রোজেক্টে লেখক বিলাল সিদ্দিকীর সঙ্গে লিখছেন আরিয়ান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31