IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান : বাইডেন

নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান : বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই বৈঠকে রাশিয়া-ইউক্রেনের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

সিএনএনের খবরে বলা হয়েছে, বৈঠকের লক্ষ্যে ইতোমধ্যে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত হয়েছেন।

এছাড়া নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, কোষাধ্যক্ষ জ্যানেট ইয়েলেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলি, পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন, সিআইএ’র পরিচালক বিল বার্নস, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সকাল ৭টার মধ্যে হোয়াইট হাউসে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে বাইডেন বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন। এই যুদ্ধ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় আর দুর্দশা ডেকে আনবে। আক্রমণ যে ধ্বংস ডেকে আনবে, যে প্রাণক্ষয়ের কারণ হবে, তার দায় পুরোপুরি রাশিয়াকেই বহন করতে হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন দুপুর ১২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণে উন্নত প্রযুক্তি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা, নতুন নিষেধাজ্ঞা আরোপসহ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31